সোমবার ● ২৯ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মেডিকেল শিক্ষার্থীদের জন্য মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংকের বিশেষ কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড
মেডিকেল শিক্ষার্থীদের জন্য মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংকের বিশেষ কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড
মাস্টারকার্ড ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি (আইবিবিপিএলসি) যৌথভাবে রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও চিকিৎসকদের জন্য সম্প্রতি একটি বিশেষ কো-ব্র্যান্ডেড ডেবিট কার্ড চালু করেছে। এই কার্ড তাদের জন্য সুবিধাজনক ও নিরাপদ ডিজিটাল পেমেন্ট সমাধান নিশ্চিত করবে। ডুয়াল কারেন্সির কনট্যাক্টলেস ফিচার সমৃদ্ধ এই কার্ডের মাধ্যমে কার্ডহোল্ডারদের দেশীয় ও আন্তর্জাতিক লেনদেন আরও সহজ ও নির্বিঘœ হবে। কার্ডহোল্ডাররা আরও উপভোগ করবেন বিশেষ ডাইনিং ও লাইফস্টাইল সুবিধা, যার মধ্যে রয়েছে সারাদেশে মাস্টারকার্ডের ৯,৫০০ এর বেশি পার্টনার মার্চেন্টে আকর্ষণীয় ছাড়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডাঃ খন্দকার মোঃ ফয়সল আলম; বাংলাদেশ ব্যাংকের রাজশাহী অফিস ডাইরেক্টর রথীন কুমার পাল; পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্টের ডাইরেক্টর মো. শরাফত উল্লাহ খান ও রাফেজা আখতার কান্তা; মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল; এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার। তিন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।





বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়