সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল সল্যুশন সহজলভ্য করতে কাজ করবে গ্রামীণফোন ও সুমাস টেক
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ডিজিটাল সল্যুশন সহজলভ্য করতে কাজ করবে গ্রামীণফোন ও সুমাস টেক
১৮১ বার পঠিত
শনিবার ● ১১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ডিজিটাল সল্যুশন সহজলভ্য করতে কাজ করবে গ্রামীণফোন ও সুমাস টেক

---গ্রামীণফোন সম্প্রতি প্রিমিয়াম ইলেকট্রনিকস খাতের অন্যতম প্রতিষ্ঠান সুমাস টেক লিমিটেডের সঙ্গে একটি পার্টনারশিপ স্থাপন করেছে। এই পার্টনারশিপের লক্ষ্য হলো সুমাস টেক আউটলেটগুলোতে গ্রামীণফোনের ভবিষ্যৎ-উপযোগী পণ্যগুলো আরও সহজলভ্য করা। পাশাপাশি রয়েছে এক্সক্লুসিভ ভাউচার সুবিধা।

এই উদ্যোগের অংশ হিসেবে, গ্রামীণফোন আলো’র স্মার্ট আইওটি সল্যুশন যেমন সিসি ক্যামেরা ও ভেহিকল ট্র্যাকিং সিস্টেম (ভিটিএস) এবং গ্রামীণফোনের টেলিকম পণ্য যেমন পকেট রাউটার, সিম কার্ড ও ডেটা প্যাকসহ অন্যান্য সেবা এখন থেকে সারাদেশে অবস্থিত ১৫টি সুমাস টেক স্টোরে পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকরা আরও সহজে গ্রামীণফোনের আধুনিক ডিজিটাল ও কানেক্টিভিটি সল্যুশন গ্রহণ করতে পারবেন। পাশাপাশি, নির্বাচিত ১০টি গ্রামীণফোন সেন্টারে নির্দিষ্ট পণ্য ক্রয়ে গ্রাহকরা সর্বোচ্চ ৫,০০০ টাকা মূল্যের সুমাস টেক ভাউচার পাবেন, যা নির্ধারিত সুমাস টেক আউটলেটে ব্যবহার করা যাবে।

রাজধানীর জিপি হাউসে সম্প্রতি এ চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় গ্রামীণফোনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) ফারহা নাজ জামান, হেড অব ব্র্যান্ড অ্যান্ড মার্কেট কমিউনিকেশন নাফিস আনোয়র চৌধুরী, হেড অফ কাস্টমার সার্ভিস আবদুল্লাহ আল মাহমুদ, হেড অফ ডিস্ট্রিবিউশন এসকে. ইফতেখার আহমেদ এবং সুমাস টেক লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর আবু সাইদ পিয়াস ও হেড অফ মার্কেটিং মোঃ রাসেদুল আলম রাফি খান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা