সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » হ্যালো সোনা শুনছ তুমি ?
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » হ্যালো সোনা শুনছ তুমি ?
১২৯০ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হ্যালো সোনা শুনছ তুমি ?

হ্যালো সোনা শুনছ তুমি ? একটু সরি ফোন করতে ৫ মিনিট দেরি হয়ে গেল।যানইত শীতের মগ্নতা শেষে সোনালী বসন্তের উদয় ঘটেছে। বসন্তের পত্র পল্লব,বসন্তের আবির মাখা সৌন্দর্য,বসন্তের কোকিলের সুরলহরী আমার সাথে তর্কে জড়ালো ,তারা বলে তাদের সৌন্দর্য তাদের মহিমার কাছে নাকি চিরায়িত বাংলার সব রুপ অতি নগন্য । শুনলাম আর হাসলাম অল্প একটু খানি , আমি ভাবলাম যে তোমাকে ছাড়া বাংলার রুপের পূর্নতা
পায় না , যে তোমাকে ছাড়া কোকিলের কন্ঠ ও আজ অবসন্ন ,যে তোমাকে ছাড়া চির বসন্তের আগমন ও আজ ব্যর্থ সেই তোমাকে তারা কিভাবে অগ্রাহ্য করে । ওফ ভুলে গেলাম তারা তো তোমাকে দেখেই নি , তাহলেতো তাদের ভুল করাটাই স্বাভাবিক ।
কিন্তু আমি দেখেছি তোমাকে , তোমার চির উন্মনা চাঞ্চল্য ,তোমার মুগ্ধ সে হাসি যে হাসিতে আমি আজ ও হাসি ,রৌদ্র করোটির বুকে তুমিই আমার ভালবাসা ,তুমিই আমার চির শ্বাস্তত রাজরানী । অনেক ভালবাসি তোমাকে আর ঠিক ততটাই ভালবাসি যতটা ভালবাসা যায় এই ছোট জীবনে । ভালবাসি আকাশের বিশালতার মত , ভালবাসি মহাসাগরের অবাধ নিল জলরাশির মত ,ভালবাসি পত্র পল্লবে ঘেরা নিকুন্জের নিরবতার মত ,ভালবাসি
তোমার হাসি তোমার আকিঞ্চন চোখের চাহনি ,ভালবাসি তোমার পূর্নতাকে , ভালবাসি তোমার পবিত্র সত্তার্কে ।মহাবিশ্বে যা কিছু আছে তা আর তেমন কি যদি সেখানে তুমি না থাক . হাজার রাঙা ফুলের সৌরভ ও বা তেমন কি যে সৌরভের মধ্যমনি তুমি নও । তুমি মিশে আছ শ্বাসে , মিশে আছ প্রতিটি বিশ্বাসে ,মিশে আছ রক্তধারায় ,মিশে আছ আমার অস্তিত্বে । তুমি আমার প্রানের মধ্যমনি , তুমিই আমার চির শ্বাস্তত রাজরানী ।

লিখেছেন - জোবায়ের রাব্বি
ঢাকা বিশ্ববিদ্যালয়য়



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল