সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
প্রথম পাতা » প্রধান সংবাদ » রবির প্রচারাভিযান বন্ধের নির্দেশ
প্রথম পাতা » প্রধান সংবাদ » রবির প্রচারাভিযান বন্ধের নির্দেশ
৮৯৩ বার পঠিত
বুধবার ● ২৪ এপ্রিল ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রবির প্রচারাভিযান বন্ধের নির্দেশ

রবির প্রচারাভিযান বন্ধের নির্দেশরবিকে একটি প্রচারাভিযান বন্ধের নির্দেশ দিয়েছে বিটিআরসি। একই সঙ্গে এ বিষয়ে প্রতিষ্ঠানটিকে ২৯ এপ্রিলের মধ্যে কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে।

প্রতি ঘণ্টা ও প্রতিদিন সর্বোচ্চ টকটাইম ব্যবহারকারীদের জন্য হলিডে প্যাকেজ ও স্যামসাং স্মার্ট টিভি পুরস্কার দেয়ার ঘোষণা দিয়ে ১২ এপ্রিল চালু করা ওই ক্যাম্পেইন বন্ধের নির্দেশ দেয়া হয়েছে রবিকে।

নিয়ন্ত্রক সংস্থার জারি করা অন্তর্বর্তী ট্যারিফ ও প্রমোশন নির্দেশনার পরিপন্থী হওয়ায় এ ক্যাম্পেইন বন্ধের পাশাপাশি কারণ দর্শানোর নোটিস দেয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী, কোনো প্যাকেজ বা ক্যাম্পেইনের আওতায় পুরস্কার হিসেবে গ্রাহকদের টক টাইম, এসএমএস ও হ্যান্ডসেট দেয়া যায়। এর বাইরে অন্য কোনো ধরনের পুরস্কার দেয়ার বিষয়ে অপারেটরদের প্রতি নিষেধাজ্ঞা রয়েছে।

বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিস বিভাগ থেকে রবিকে দেয়া চিঠিতে বলা হয়েছে, বিভিন্ন গণমাধ্যমে এ ক্যাম্পেইন চালিয়ে আসছে রবি। বিটিআরসির নির্দেশনার পরিপন্থী এ ক্যাম্পেইন চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধ করতে হবে। একই সঙ্গে নির্দেশনার ব্যত্যয় ঘটিয়ে এ ধরনের প্রচারণা ও বাণিজ্যিক কার্যক্রম কেন শুরু করা হয়েছে ২৯ এপ্রিলের মধ্যে তার কারণ জানাতে হবে।
জানা গেছে, ‘জিউইন এক্সাইটিং হলিডে প্যাকেজ ফর কাপল অ্যান্ড ৪৬ ইঞ্চি স্যামসাং স্মার্ট ইন্টারনেট টিভি’ শীর্ষক ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ টকটাইম ব্যবহারকারীদের পুরস্কার হিসেবে হলিডে প্যাকেজ ও স্মার্ট টিভি দেয়া হচ্ছে। প্রতি ঘণ্টায় সর্বোচ্চ টকটাইম ব্যবহারকারীর জন্য পুরস্কার হিসেবে ঢাকা, কক্সবাজার ও সিলেটে দুজনের জন্য হলিডে প্যাকেজ দিচ্ছে রবি। আর প্রতিদিন সর্বোচ্চ টকটাইম ব্যবহারকারীকে ৪৬ ইঞ্চি স্যামস্যাং স্মার্ট টিভি দেয়ার ঘোষণা দেয়া হচ্ছে এ ক্যাম্পেইনে।

ক্যাম্পেইন বন্ধের নির্দেশনায় হতাশা প্রকাশ করে রবির ভাইস প্রেসিডেন্ট (করপোরেট কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া রিলেশন্স) সৈয়দ তালাত কামাল বলেন, ‘এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা একটি চিঠি দিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে চিঠির জবাব দেয়া হবে।

-বব



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি