সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শুক্রবার ● ১২ জুলাই ২০১৩
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!
১০৩০ বার পঠিত
শুক্রবার ● ১২ জুলাই ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে গাড়ি কিনল এক বছরের শিশু!

 child_playing_on_smartphone.jpg

বয়স মাত্র এক বছর। মোবাইল সেটটা ঠিকমতো হাতে ধরে রাখতে পারার কথাও নয়। কিন্তু প্রযুক্তি একবিংশ শতাব্দীর শিশুদের এতোটাই এগিয়ে নিচ্ছে যে অনলাইনে গাড়িই কিনে ফেললো যুক্তরাষ্ট্রের এক বছর বয়সী এক শিশু!

স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা যায়, ওরেগন রাজ্যের পোর্টল্যান্ড শহরে বাসিন্দা পল স্ট্যাউট ও ক্রিস্টেন স্ট্যাউটের এক বছরের শিশু মেয়ে সোরেলা। সারাক্ষণই বাবার স্মার্টফোন নিয়ে মগ্ন থাকে।একদিন ‘২২৫ ডলার মূল্যের একটি ১৯৬২ অস্টিন হিলে স্পিরিট মডেলের গাড়ির মালিক হয়েছেন’ বলে নোটিশ পান পল।

আগে থেকে এ রকমের একটি গাড়ি কেনার চিন্তায় থাকা পল এই খুশির নোটিশে আনন্দে আত্মহারা হলেও ভেবে পান না কিভাবে এটি সম্ভব হলো! কারণ, তিনি যে গাড়ি ক্রয়ের কোনো লেনদেন অনলাইন বা অফলাইনে সম্পন্ন করেননি। তাহলে?কৌতুহল অনুযায়ী ক্রয়ের সূত্র ঘেঁটে তিনি জানতে পারেন, তার স্মার্টফোন নিয়ে সারাক্ষণ খেলায় ব্যস্ত থাকা পিচ্চি মেয়েটাই ই-বে অ্যাপ্লিকেশনে লগইন করে গাড়ি ক্রয় করে ফেলেছে।

উল্লেখ্য, ই-বে অ্যাপ্লিকেশনে খুব সহজে ক্রয়-বিক্রয় সম্পন্ন করা যায়।পল হাস্যোল্লাসে বলেন, “ভাগ্যিস, সে ৩৮ হাজার ডলার মূল্যের পোরশে গাড়ি কিনে ফেলেনি!”ই-বে’র এই ভুলকে স্মরণীয় উপহার হিসেবে দেখছেন পল ও ক্রিস্টিনা দম্পতি।এর মধ্যে পল অবশ্য ঠিক করে রেখেছেন মেয়ের ১৬তম জন্মবার্ষিকীতে অথবা উচ্চ মাধ্যমিক শিক্ষা সমাপনী শেষে গাড়ি উপহার দেবেন।একই সঙ্গে মোবাইল সেটে নতুন করে পাসওয়ার্ড সেট করে নিয়েছেন এবং সেট থেকে সব ধরনের অ্যাপ্লিকেশন মুছে ফেলেছেন যাতে এ ধরনের অপ্রত্যাশিত ক্রয়-বিক্রয়ের ঘটনা না ঘটে যায়।ক্রিস্টিনা হেসে বলেন, “এটা যেন আর কখনো না হয়।”



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়