সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২২ অক্টোবর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন রিচার্জ সুবিধা নিয়ে এলো easy.com.bd
প্রথম পাতা » প্রধান সংবাদ » অনলাইন রিচার্জ সুবিধা নিয়ে এলো easy.com.bd
৮৫৪ বার পঠিত
বুধবার ● ২২ অক্টোবর ২০১৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইন রিচার্জ সুবিধা নিয়ে এলো easy.com.bd

easy_401476139.jpg

বাংলাদেশের যে কোনো মোবাইল ফোন ও ওয়াইম্যাক্স ইন্টারনেটে অনলাইনে রিচার্জ করার সুবিধা নিয়ে এলো- www.easy.com.bd। কোনো বাড়তি চার্জ ছাড়াই মোবাইল ফোন গ্রাহক ও ওয়াইম্যাক্স ইন্টারনেট কিউবি ও বাংলালায়ন ব্যবহারকারীরা এ সুবিধা নিতে পারবেন।

এ সুবিধা পেতে প্রথমে www.easy.com.bd থেকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। ডাউনলোডের পর ২৪ ঘণ্টা যে কোনো স্থান থেকে অনলাইনে রিচার্জ করা যাবে। অ্যাপটি ডাউনলোড করতে http://easy.com.bd/app ঠিকানায় লগইন করতে হবে।

গ্রাহকদের এই সুবিধা পেতে www.easy.com.bd-এ নির্দিষ্ট একটি অ্যাকাউন্টও খুলতে হবে।

গ্রামীণফোন নম্বরে এসএমএস আকারে এ তথ্য জানিয়েছে ‘জিপি ইনফো’। এসএমএসে বলা হয়, ‘রিচার্জ ইওর মোবাইল এনিটাইম, এনি হোয়ার।’

অনলাইন রিচার্জ সেবাদানকারী প্রতিষ্ঠান www.easy.com.bd -এর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, ভিসা, মাস্টারকার্ড, কিউ-ক্যাশ, সিটিটাচ, ব্র্যাক ব্যাংক, ডিবিবিএল নেক্সাস কার্ড, ডিবিবিএল মোবাইল ব্যাংকিং ও বিকাশ গ্রাহকরা এই সুবিধা নিতে পারবেন।

তাৎক্ষণিক কাঙ্ক্ষিত নম্বরে রিচার্জ এবং তাৎক্ষণিক ই-মেইলে কনফার্মেশনসহ ২৪ ঘণ্টা কাস্টমার সাপোর্ট নিয়ে এই সেবা নিরাপদ ট্রানজিকশন ও ইউজার-ফ্রেন্ডলি হবে বলে দাবি করেছে প্রতিষ্ঠানটি।

www.easy.com.bd- এর দাবি, বাংলাদেশে তারাই প্রথম ইলেকট্রনিক সেবাদানকারী চ্যানেল, যার মাধ্যমে প্রিপেইড ও পোস্ট পেইড মোবাইল ফোন এবং ইন্টারনেট গ্রাহকরা এয়ারটাইম রিচার্জ সুবিধা পাবেন। এতে সহায়তা করছে এসএসএল ওয়ারলেস।

ছয়টি মোবাইল টেলিকম অপারেটর ছাড়াও কিউবি ও বাংলালায়ন গ্রাহকরাও এই সুবিধা নিতে পারবেন।

রিচার্জ সুবিধা ছাড়াও www.easy.com.bd দেশের শীর্ষ অনলাইন মিউজিক স্টোর ‘ই-টুইন’ সেবা এবং ব্লকবাস্টার মুভি টিকিট বিক্রি করবে।

www.easy.com.bd অনলাইনে ইউরোপ ও মধ্যপ্রাচ্যে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের মোবাইল ফোনে অর্থ আদান-প্রদান সেবা নিয়ে কাজ করছে।



প্রধান সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ