সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৮ জুলাই ২০১৫
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনেই প্রেগন্যান্সি টেস্ট করা যাবে !
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » স্মার্টফোনেই প্রেগন্যান্সি টেস্ট করা যাবে !
১০১৬ বার পঠিত
বুধবার ● ৮ জুলাই ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্মার্টফোনেই প্রেগন্যান্সি টেস্ট করা যাবে !

---

সর্ব কাজের কাজী হিসেবে ক্রমশ পরিচিত হয়ে উঠছে স্মার্টফোন। জীবনের নানা কাজে ব্যবহৃত হচ্ছে স্মার্টফোন। এবার শোনা যাচ্ছে, প্রেগন্যান্সি টেস্টও করা যাবে স্মার্টফোনের সাহায্যে।

মিরর অনলাইনের খবরে বলা হয়েছে, জার্মানির হ্যানোভার ইউনিভার্সিটির হ্যানোভার সেন্টার ফর অপটিক্যাল টেকনোলজিসের গবেষকেরা সম্প্রতি স্মার্টফোনে ব্যবহার উপযোগী একটি ফাইবার অপটিক সেন্সর উদ্ভাবন করেছেন, যেটি ব্যবহার করা যাবে বিভিন্ন বায়ো-মলিকিউলার পরীক্ষার কাজে। সেন্সরটি নাম- সারফেস প্লাজমন রিজোনেন্স বা এসপিআর।

বডিলিকুইড (ব্লাড, ইউরিন, সোয়েট, স্যালাইভার) পরিবর্তন লক্ষ্য করা যাবে স্মার্টফোনে ব্যবহৃত এই সেন্সরের মাধ্যমে। এমনকি নজর রাখা যাবে শ্বাস-প্রশ্বাসের ওপরেও। এই সব নজরদারি থেকে খুব স্পষ্টভাবে জানা যাবে শারীরিক পরিবর্তনের ইঙ্গিত। পাওয়া যাবে সুস্থতা ও অসুস্থতার খবর। জানা যাবে প্রেগন্যান্সি ও ডায়াবেটিসের খবরও।

গবেষকদের দাবী, স্মার্টফোন হতে চলেছে lab-on-a-chip। অর্থাৎ ডিভাইসটি একদিকে যেমন ফোনের চিপ হিসেবে কাজ করবে, ঠিক তেমনই কাজ করবে একটি ল্যাবরেটরি হিসেবেও। যেখানে ফোনের কাজ সারার পাশাপাশি ছোটো-খাটো শারীরিক পরীক্ষাও করিয়ে নেওয়া যাবে এক নিমেষে।

স্মার্টফোনের চিপ হিসেবে দরকারি এই সেন্সরটি নিয়ে বিস্তারিত কাজ শুরু করেছেন গবেষকরা। ফলে খুব শিগগির স্মার্টফোনের সাহায্যেই প্রেগন্যান্সি, ডায়াবেটিসের পরীক্ষা সেরে নেওয়া যাবে বলে অভিমত গবেষকদের।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি