সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » নিউজ আপডেট » হজ নিরাপত্তা পুনর্নিরীক্ষণের আদেশ
প্রথম পাতা » নিউজ আপডেট » হজ নিরাপত্তা পুনর্নিরীক্ষণের আদেশ
১২৮৪ বার পঠিত
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হজ নিরাপত্তা পুনর্নিরীক্ষণের আদেশ

হজ নিরাপত্তা পুনর্নিরীক্ষণের আদেশ

মিনায় পদদলিত হয়ে সাত শতাধিক হাজির মৃত্যুর পরিপ্রেক্ষিতে সৌদি আরবের বাদশা সালমান হজ নিরাপত্তা ব্যবস্থা পুনর্নিরীক্ষণের আদেশ দিয়েছেন। এরই মধ্যে ঘটনা তদন্তে সরকারের পক্ষ থেকে একটি কমিশন গঠন করা হয়েছে। খবর বিবিসি ও এএফপির।
বাদশাহ সালমান বলেন, হাজিদের হজের আনুষ্ঠানিকতা সংশ্লিষ্ট চলাচল ব্যবস্থাপনায় যে সংগঠন নিয়োজিত তা আরও উন্নত করা দরকার।
এএফপির খবরে বলা হয়, হজ কমিটির প্রধান যুবরাজ মোহাম্মদ বিন নায়েফ এ ঘটনা তদন্তের নির্দেশ দিয়েছেন। সৌদি প্রেস এজেন্সির প্রতিবেদনে বলা হয়, মিনায় হজ ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে নায়েফ এ নির্দেশ দেন। এ তদন্ত প্রতিবেদন বাদশা সালমানের কাছে জমা দিতে হবে। বাদশা এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা নেবেন।
এর আগে দেশটির স্বাস্থ্যমন্ত্রী খালেদ আল-ফালেহ প্রতিশ্রুতি দিয়ে বলেন, এ ঘটনায় দ্রুত ও স্বচ্ছ তদন্ত করা হবে। তবে তিনি মনে করেন কর্তৃপক্ষের বেঁধে দেওয়া সময়সীমা না মেনে চলাচল করাকেই হাজিদের পদদলিত হয়ে মৃত্যুর কারণ।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লা আলি খামেনি সৌদি সরকারকে বলেছেন, এ ঘটনায় ইরানের অন্তত ১৩১ জন হাজি মারা গেছেন। ‘অব্যবস্থাপনা ও যথাযথ পদক্ষেপের অভাবের’ অভিযোগ তুলে সৌদি সরকারের অবশ্যই আরও অনেক দায়িত্বশীল হওয়া উচিত বলে মন্তব্য করেন এই ধর্মীয় নেতা।



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন