সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
প্রথম পাতা » নিউজ আপডেট » ঈদগাহে সাংসদ বিদ্যুৎস্পৃষ্ট
প্রথম পাতা » নিউজ আপডেট » ঈদগাহে সাংসদ বিদ্যুৎস্পৃষ্ট
১৩৬০ বার পঠিত
শনিবার ● ২৬ সেপ্টেম্বর ২০১৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঈদগাহে সাংসদ বিদ্যুৎস্পৃষ্ট

ঈদগাহে সাংসদ বিদ্যুৎস্পৃষ্ট

রংপুরের মিঠাপুকুর উপজেলায় ঈদের নামাজের পরে মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও রংপুর-৫ আসনের সাংসদ এইচ এন আশিকুর রহমান। তাঁকে রংপুর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
আজ শুক্রবার আশিকুর রহমানের নিজের গ্রাম ফরিদপুরে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদের নামাজের পর মাইক্রোফোন হাতে নেওয়ামাত্র বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যান আশিকুর রহমান। উপস্থিত কয়েকজন মুসল্লি তাঁকে উদ্ধার করতে গেলে তাঁরাও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে আওয়ামী লীগ নেতাকে উদ্ধার করে দ্রুত রংপুর সিএমএইচে নেওয়া হয়।
রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তুষার কান্তি মণ্ডল প্রথম আলোকে বলেন, আশিকুর রহমানের হাত ও পায়ের কিছু অংশ পুড়ে গেছে। তবে তিনি এখন আশঙ্কামুক্ত। আপাতত ভালো আছেন। কথাও বলেছেন।  -পিএ



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা