সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে টুইটার
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে টুইটার
১১১৩ বার পঠিত
বৃহস্পতিবার ● ৩১ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধ করছে টুইটার

---
বিশ্বব্যাপী সব ধরনের রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার বন্ধ করতে যাচ্ছে টুইটার। প্রতিষ্ঠানটি বলছে, রাজনৈতিক ক্ষেত্রে এ ধরনের ইতিবাচক বার্তা কেনা নয়, অর্জন করা উচিত। বিষয়টি ২২ নভেম্বর থেকে কার্যকর এবং ১৫ নভেম্বর এ সংক্রান্ত পূর্ণ বিবরণ প্রকাশ করবে টুইটার।
প্রতিষ্ঠানটির সিইও জ্যাক ডরসি বলেছেন, যদিও ইন্টারনেট প্রচারণা বাণিজ্যিক বিজ্ঞাপনদাতাদের জন্য অবিশ্বাস্যভাবে শক্তিশালী ও খুব কার্যকর, তবে এমনটা রাজনীতির ক্ষেত্রে উল্লেখযোগ্য ঝুঁকি নিয়ে আসে।
টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের এ খবর ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক শিবিরগুলোকে বিভক্ত করেছে।

ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারণার ম্যানেজার ব্রান্ড পার্সকেল বলেছেন, এ নিষেধাজ্ঞা ট্রাম্প ও কনজারভেটিভদের চুপ রাখার জন্য বামদের আরেকটি প্রচেষ্টা। কিন্তু ডেমোক্রেট প্রার্থিতায় এগিয়ে থাকা জো বাইডেনের প্রচার মুখপাত্র বিল রুশো টুইটারের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন।

সামাজিক মাধ্যমে টুইটারের প্রতিদ্বন্দ্বী ফেসবুক অবশ্য সম্প্রতি রাজনৈতিক বিজ্ঞাপন বন্ধের বিষয়টি নাকচ করে দিয়েছে। সূত্র: বিবিসি



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা