সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
প্রথম পাতা (Home) » আইসিটি বিশ্ব » বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
প্রথম পাতা (Home) » আইসিটি বিশ্ব » বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
৩৯০৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১২ ডিসেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল

---

চার্জিং পোর্টকে বিদায় জানাচ্ছে অ্যাপল। নতুন মডেলের আইফোনে আর দেখা যাবে না চার্জিং পোর্ট। এর বদলে ডিভাইসটি হবে সম্পূর্ণ তারবিহীন বা ওয়্যারলেস। এরই মধ্যে চার্জিং পোর্ট ছাড়া আইফোন তৈরিসংক্রান্ত গবেষণা এগিয়ে নিচ্ছে অ্যাপল। ২০২১ সাল নাগাদ আইফোনের নতুন মডেলে সর্বাধুনিক এ সুবিধা উপভোগ করতে পারবেন ব্যবহারকারীরা। এমনটাই জানিয়েছেন হংকংভিত্তিক টিএফ ইন্টারন্যাশনাল সিকিউরিটিজের অ্যাপলসংক্রান্ত শীর্ষ বিশ্লেষক মিং-চি কুও।

অ্যাপলের নতুন নতুন ডিভাইস ও ব্যবসা কৌশল নিয়ে বিশ্বব্যাপী যারা গবেষণা করেন, তাদের মধ্যে অন্যতম মিং-চি কুও। সম্প্রতি এক সাক্ষাত্কারে তিনি বলেন, ওয়্যারলেস চার্জিং পোর্টের যুগে প্রবেশ করতে যাচ্ছে অ্যাপল। ২০২১ সাল নাগাদ আইফোনের নতুন মডেলগুলোয় আর চার্জিং পোর্ট থাকছে না। সর্বাধুনিক এ সুবিধা যুক্ত করার কারণে আইফোনের দামও বাড়তে পারে বলে জানান তিনি।

মিং-চি কুও আরো জানান, আগামী বছর আইফোনের নতুন পাঁচটি মডেল বাজারে ছাড়তে পারে অ্যাপল। এসব মডেলে যুক্ত হতে পারে পঞ্চম প্রজন্মের ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারের সুবিধা। এর আগে জেপি মরগ্যানের এক প্রতিবেদনেও একই সম্ভাবনার কথা জানানো হয়েছিল। তবে অ্যাপলের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের