সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের লোগো পরিবর্তন
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » ফেসবুকের লোগো পরিবর্তন
১২২৯ বার পঠিত
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ফেসবুকের লোগো পরিবর্তন

---
ফেসবুক মানে এখন আর শুধু ফেসবুকের অ্যাপ নয়। ফেসবুকের অধীনে এখন হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, অকুলাস, পোর্টাল, ক্যালিব্রার মতো নানা প্রতিষ্ঠান। এক লোগো দিয়ে সব প্রতিষ্ঠানকে ঠিকমতো তুলে ধরা সম্ভব হচ্ছিল না। তাই ফেসবুকের লোগো বদলে গেল।
গতকাল সোমবার ফেসবুক তাদের নিউজরুমে প্যারেন্ট কোম্পানি হিসেবে নতুন লোগো উন্মোচন করেছে। ফেসবুকের এ লোগোতে শুধু ফেসবুক কথাটি জেনেরিক ফন্টে তুলে ধরা হয়েছে। এটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে ক্রেডিট কার্ডেও ঠিকমতো বসানো যাবে। লোগোটি নিয়ে তৈরি একটি জিআইএফে কয়েকটি রং ব্যবহার করা হয়েছে, যাতে নীল রং দিয়ে ফেসবুক, সবুজ রং দিয়ে হোয়াটসঅ্যাপ ও গোলাপি রঙে ইনস্টাগ্রামকে বোঝায়।

ফেসবুকের নতুন এ লোগোটি ফেসবুকের বিভিন্ন পণ্য ও সেবার পাশাপাশি বিপণন উপকরণে দেখা যাবে।
ফেসবুকের পক্ষ থেকে তাদের ব্লগ পোস্টে বলা হয়েছে, একটি অ্যাপ হিসেবে যাত্রা শুরু হয়েছিল তাদের। ১৫ বছর পরে ফেসবুকের পণ্য ও সেবার সংখ্যা বেড়েছে। এখানে বিভিন্ন ব্যবসা সৃষ্টি হয়েছে। ফেসবুকের পণ্য সম্পর্কে পরিষ্কার ধারণা দিতে ব্র্যান্ড লোগোটি পরিবর্তন করছে তারা। তথ্যসূত্র: দ্য ভার্জ



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন