বৃহস্পতিবার ● ১৪ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » আলিবাবায় ২৪ ঘণ্টায় বিক্রি হল ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য
আলিবাবায় ২৪ ঘণ্টায় বিক্রি হল ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য
![]()
আবারও এক দিনে মোট বিক্রির রেকর্ড ভাঙল চীনা ই-কমার্স প্রতিষ্ঠান আলিবাবা। ১১ নভেম্বর ২৪ ঘণ্টায় প্রতিষ্ঠানটি ৩ হাজার ৮৪০ কোটি ডলারের পণ্য বিক্রি করেছে বলে জানিয়েছে। ‘সিঙ্গেলস ডে’ শিরোনামে প্রতিবছর ১১ নভেম্বর এমন উৎসবের আয়োজন করে তারা। এবার ছিল ১১ তম আয়োজন। ৩ হাজার ৭০ কোটি ডলারের গত বছরের রেকর্ডটিও আলিবাবার দখলেই ছিল।
পণ্যে ছাড় থাকায় ক্রেতারাও একরকম হুমড়ি খেয়ে পড়ে। এ বছর কেনাকাটায় গোটা বিশ্বের ৫০ কোটির বেশি মানুষ অংশ নেয়। আমেরিকা ও ইউরোপে চালু থাকা ‘ব্ল্যাক ফ্রাইডে’ কিংবা ‘সাইবার মানডে’র চেয়েও সংখ্যাটা বেশি। কারণ গত বছর এই দুই উৎসবে বিক্রি হয়েছিল যথাক্রমে ২ হাজার ৫০০ এবং ৮০০ কোটি ডলারের পণ্য। আলিবাবা জানিয়েছে, মাত্র ৬৮ সেকেন্ডে বিক্রির পরিমাণ ছিল ১০০ কোটি এবং আধা ঘণ্টায় তা ১ হাজার কোটি ডলারে দাঁড়ায়।
বিশ্বের বিভিন্ন জায়গার এবং বিভিন্ন ধরনের ক্রেতার কথা মাথায় রেখে আলিবাবা বেশ কয়েকটি ওয়েবসাইট কাজে লাগিয়ে থাকে। যেমন চীনা ব্র্যান্ডের পণ্য বিশ্বের অন্যান্য ক্রেতার কাছে পৌঁছে দিতে আলিএক্সপ্রেস, অন্যান্য দেশের পণ্য চীনে বিক্রি করতে টিমল এবং চীনা পণ্য চীনে বিক্রি করতে টাওবাও ব্যবহৃত হয়।
এবারের সিঙ্গেলস ডেতে প্রতিষ্ঠানটি সরাসরি সম্প্রচারের মাধ্যমে পণ্য সম্পর্কে জানানোয় গুরুত্ব দিয়েছে বেশি। এ জন্য জনপ্রিয় তারকাদের মাধ্যমে পণ্য প্রচারের কাজ করেছে। যাদের মধ্যে মার্কিন সংগীতশিল্পী টেইলর সুইফট এবং এশিয়ান পপ জেমও ছিলেন। সূত্র: টেকক্রাঞ্চ





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৪-এ বিটিআরসি চেয়ারম্যানের অংশগ্রহন
স্মার্ট প্রযুক্তি বিকাশে বাংলাদেশেকে কারিগরি সহায়তা করবে ফ্রান্স
ক্লাউড সেবা অ্যাজারের ৪ কোটি ৪০ লাখ ব্যবহারকারী চুরি যাওয়া পাসওয়ার্ড ব্যবহার করছে
ফেসবুক কঠোর লড়াইয়ের ঘোষণা ভুয়া খবর ঠেকাতে
বিদায় জানাচ্ছে চার্জিং পোর্টকে: অ্যাপল
হোয়াটসঅ্যাপে কল ওয়েটিং ফিচার
নিলামে উঠছে স্টিভ জবসের সই করা ফ্লপি ডিস্ক
আগামী বছর প্রথম প্রান্তিকে আসছে “মেটপ্যাড প্রো”র ফাইভজি সংস্করণ