সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১৩, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ২৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » যুক্তরাষ্ট্রে তৈরি হবে ম্যাক প্রো
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » যুক্তরাষ্ট্রে তৈরি হবে ম্যাক প্রো
১২৬৪ বার পঠিত
সোমবার ● ২৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যুক্তরাষ্ট্রে তৈরি হবে ম্যাক প্রো

---

মার্কিন প্রতিষ্ঠান অ্যাপলের বেশির ভাগ প্রযুক্তিপণ্যের নকশা করা হয় যুক্তরাষ্ট্রে। তবে বেশির ভাগ পণ্য উৎপাদিত হয় চীনে। ব্যতিক্রম হিসেবে পরবর্তী ডেস্কটপ কম্পিউটার ম্যাক প্রোর নকশা থেকে শুরু করে তৈরি পর্যন্ত পুরো প্রক্রিয়া যুক্তরাষ্ট্রেই করা হবে বলে অ্যাপলের পক্ষ থেকে জানানো হয়।

ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের অস্টিনের কারখানায় ম্যাক প্রো উৎপাদনের প্রস্তুতি শুরু হয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাস থেকে বাজারজাতের কাজ শুরু হবে বলে জানিয়েছে অ্যাপল। এ ছাড়া কারখানার কাছেই নতুন একটি কার্যালয় গড়ে তোলার কাজও চলছে।

প্রায় ১০০ কোটি ডলার ব্যয়ে তৈরি হবে ৩০ লাখ বর্গফুটের এই কার্যালয়। আগামী বছরের শেষ নাগাদ নির্মাণকাজ শেষ হবে বলে ধারণা করা হচ্ছে। এখানে শুরুতে পাঁচ হাজার কর্মী নিয়োগ করে সংখ্যাটা ধীরে ধীরে বাড়াবে অ্যাপল।
অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক এক বিবৃতিতে বলেছেন, ‘অ্যাপলের সবচেয়ে শক্তিশালী যন্ত্র ম্যাক প্রো অস্টিনে উৎপাদন করা একদিকে গর্বের, অন্যদিকে উদ্ভাবনী দক্ষতার প্রমাণ। আমাদের নির্মাণাধীন কার্যালয়ের মাধ্যমে এই শহর এবং মেধাবী ও বৈচিত্র্যময় কর্মীদের সঙ্গে সম্পর্ক আরও মজবুত করছে।’

ম্যাক প্রোর সর্বশেষ সংস্করণটি বাজারে আসে ২০১৩ সালে। আর নতুন ম্যাক প্রো বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয় চলতি বছরের জুনে অনুষ্ঠিত অ্যাপলের সফটওয়্যার নির্মাতাদের সম্মেলনে। নতুন নকশার কারণে বদলে যাবে ম্যাক প্রোর আগের সিলিন্ডার আকৃতি। সর্বোচ্চ স্পেসিফিকেশনে এই কম্পিউটারে থাকবে ২৮ কোরের এক্সিওন প্রসেসর ও ১.৫ টেরাবাইট র‌্যাম। দাম শুরু হয়েছে প্রায় ৬ হাজার ডলার থেকে। সূত্র: ম্যাশেবল



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার উদ্বোধন
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন