সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো স্মার্টফোনে ফ্লোরাইট এজি প্রযুক্তি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভো স্মার্টফোনে ফ্লোরাইট এজি প্রযুক্তি
৪৮০ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ভিভো স্মার্টফোনে ফ্লোরাইট এজি প্রযুক্তি

---টেক রিভিউয়াররা বলছেন, রঙের ব্যাপারে বেশ রুচিশীল ভিভো। গতবছর বাজারে আসা ভিভোর ভি এবং ওয়াই সিরিজের স্মার্টফোনগুলোর লুক ছিল বেশ ভালো। কালার সাইকোলজি নিয়ে বিভিন্ন গবেষণায় দেখা যায়, নীল বেশ শান্তিপ্রিয় রঙ। হাতের স্মার্টফোনে এই নীল তুলে আনতে ইনোভেটিভ থ্রি-ডি ম্যাগনেটিক পার্টিকেলস প্রযুক্তি ব্যবহার করেছে ভিভো। যা মূলত ম্যাগনেটিক ন্যানো পার্টিকেলস। বিভিন্ন আকারের এই পার্টিকেলসগুলোর উপর আলো পড়লে একটা তরঙ্গ সৃষ্টি হয়। এই তরঙ্গকে মনে হয় অনেকটা সেন্টমার্টিনের নীল সমুদ্রের স্রোতের মতো। এই প্রযুক্তিটি পাওয়া যাচ্ছে ভিভো ভি২৯ এর সেন্টমার্টিন ব্লু স্মার্টফোনে।

অনেকেই কালো রঙের স্মার্টফোন ব্যবহার করতে চান। এই রঙের মাঝে অনাকাঙ্খিত দাগ ও হাতের ছাপে নষ্ট করে স্মার্টফোনের সৌন্দর্য্য। তাই স্মার্টফোনের সুরক্ষায় ফ্লোরাইট এজি প্রযুক্তি ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। এক্ষেত্রে মলিকিউলার প্রযুক্তি ব্যবহার করে স্মার্টফোনের ব্যাক সাইডে অসংখ্য মাইক্রো ক্রিস্টাল তৈরি করা হয়। যা মূলত তারার মতো দেখায়। ভিভো ভি২৯ এর নোবেল ব্ল্যাক স্মার্টফোনে ব্যবহার করা হয় এই ডিজাইন।

যারা সবুজ পছন্দ করেন, তাদের জন্য ফরেস্ট ব্ল্যাক রঙের ভিভো ভি২৯ই এনেছে ভিভো। এই রঙটি মূলত কালো এবং সবুজের সংমিশ্রণে তৈরি। অপর দিকে থ্রি-ডি ও গর্জিয়াস ফ্লোটিং লাইট প্যাটার্নের ভিভো ভি২৯ই রোজ গোল্ড স্মার্টফোনটিও নজর কেড়েছে গ্রাহকদের।

গত বছর দেশে যাত্রা শুরু করা ভি সিরিজের এই চারটি স্মার্টফোনেই ব্যবহার করা হয় ভিভোর স্মার্ট অরা লাইট পোর্ট্রেট। যা ভালো ছবি তোলার পাশাপাশি ডিজাইনেও এনেছে নতুনত্ব। পাশাপাশি ক্যামেরা মডিউলে একই রঙ এবং ডিজাইনের ব্যবহার বেশ নান্দনিক অভিজ্ঞতা দেবে ব্যবহারকারীকে। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন