সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১১, ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রাজধানীতে আজ থেকে গার্মেন্টস প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী
প্রথম পাতা » আইসিটি শিল্প ও বানিজ্য » রাজধানীতে আজ থেকে গার্মেন্টস প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী
৬০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জানুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

রাজধানীতে আজ থেকে গার্মেন্টস প্রযুক্তি নিয়ে আন্তর্জাতিক প্রদর্শনী

---গার্মেন্ট প্রযুুক্তির বিভিন্ন মেশিনারি ও পণ্য নিয়ে রাজধানীতে আজ থেকে শুরু হচ্ছে চারদিনব্যাপী তৈরি পোশাক শিল্প পণ্যের আন্তর্জাতিক প্রদর্শনী GTB 2024। GAPEXPO-এর সহযোগিতায় বাংলাদেশের তৈরিপোশাক শিল্প খাতকে আরো প্রযুক্তিনির্ভর করতে প্রদর্শনীটিতে তুলে ধরা হবে গার্মেন্ট এক্সেসরিজ এবং প্যাকেজিং সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য। রাজধানীর আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্র, বসুন্ধরায় (আইসিসিবি) এই প্রদর্শনী চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত।

বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্র্স অ্যাসোসিয়েশনের সাথে যৌথভাবে একই ছাদের নিচে অনুষ্ঠিত হতে যাচ্ছে গার্মেন্ট টেকনোলজি শো বাংলাদেশ (GTB 2024) এর ২১তম এবং GAPEXPO এর ১৩তম সংস্করণ। গত ১০ জানুয়ারি রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে প্রদশর্নী সংক্রান্ত বিভিন্ন তথ্য তুলে ধরেন আয়োজকরা।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব ও বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএপিএমইএ) অ্যাডমিনিস্ট্রেটর মো. মশিউর রহমান, বিজিএপিএমইএ এর সচিব রুহিদাস জোদ্দার, অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, আস্ক ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁঁইয়া, পরিচালক সেলিম বাশা প্রমুখ।

আটটি হল জুড়ে চারদিনব্যাপী প্রদর্শনীটিতে অংশগ্রহণ করছে ২০টির বেশি দেশের ৩০০ প্রদর্শক। এতে বিভিন্ন দেশের  অত্যাধুনিক প্রযুক্তি প্রদর্শনের পাশাপাশি সুযোগ থাকছে বিশ্বের স্বনামধন্য বিশেষজ্ঞদের সাথে কথা বলার।

আস্কট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, চাহিদার ওঠানামা, ক্রমবর্ধমান প্রতিযোগিতা, মুদ্রার বিনিময় হারে অস্থিতিশীলতাসহ আরো বেশ কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে আরএমজি খাত। এ থেকে উত্তরণের জন্য আরো মানসম্পন্ন পণ্য উৎপাদন ও বাজার ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে পণ্যে বৈচিত্র্য আনা যায় এবং রপ্তানির নতুন বাজারে প্রবেশের সুযোগ উন্মোচিত হয়। গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ ২০২৪ (GTB 2024) প্রদর্শনীতে এই খাতের আধুনিকীকরণ ও উন্নয়নের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক প্রযুক্তিগুলো দেখানো হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই