মঙ্গলবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ময়মনসিংহে রেঞ্জ পুলিশ ও বিকাশের উদ্যোগে এমএফএস সচেতনতা বিষয়ক কর্মশালা
ময়মনসিংহে রেঞ্জ পুলিশ ও বিকাশের উদ্যোগে এমএফএস সচেতনতা বিষয়ক কর্মশালা
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এর মতো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় সেবাকে অপরাধমূলক কর্মকান্ডে ব্যবহার প্রতিরোধে সচেতনতা বাড়াতে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন করেছে ময়মনসিংহ রেঞ্জ পুলিশ এবং বিকাশ। ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, ময়মনসিংহ এ অনুষ্ঠিত ‘মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ’ শীর্ষক এই কর্মশালায় অংশ নেন রেঞ্জ পুলিশের ৭০ জন তদন্ত কর্মকর্তা। অপরাধী চক্র সম্পর্কে প্রাপ্ত তথ্য কাজে লাগিয়ে কীভাবে তাদের শনাক্ত করা ও আইনের আওতায় আনা যায় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এই কর্মশালায়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিআইজি (ক্রাইম এন্ড অপারেশন) সৈয়দ আবু সায়েম। এছাড়া উপস্থিত ছিলেন পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফারুক হোসেন (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত) এবং পুলিশ সুপার (অপারেশনস্) খোন্দকার নজমুল হাসান। বিকাশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি ও বিকাশের উপদেষ্টা ডঃ মোঃ নজিবুর রহমান এবং ইভিপি ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স মেজর এ কে এম মনিরুল করিম (অবঃ)। সংবাদ বিজ্ঞপ্তি।





মাস্টারকার্ডের ‘রমজান ও ঈদ ক্যাম্পেইন ২০২৬’ ঘোষণা
স্বচ্ছতা ও জবাবদিহিতাই হবে আইসিটি খাতের মূল মন্ত্র: মন্ত্রী ফকির মাহবুব আনাম
পাঠাও এর ইন-অ্যাপ শপিং প্ল্যাটফর্ম ‘পাঠাও শপ’ চালু
রমজানে অরেঞ্জ ক্লাবের সদস্যদের জন্য গ্রোসারি পণ্যে বিশেষ ছাড়
সেমিকন্ডাক্টর খাতে দক্ষ জনবল প্রশিক্ষণে এসআইসিআইপি ও বিএসআইএ এর মধ্যে চুক্তি স্বাক্ষর
টাইম ট্র্যাকিং সফটওয়্যার ‘টিমোডেস্ক’
আসছে ভিভোর নতুন স্মার্টফোন ওয়াই৩১ডি
দেশের ২৯টি পল্লী বিদ্যুৎ সমিতির সাথে যুক্ত হলো নগদ
মিডরেঞ্জের বাজারে গুরুত্ব পাচ্ছে ইনফিনিক্স নোট এজ