সর্বশেষ সংবাদ
ঢাকা, জানুয়ারী ১৪, ২০২৬, ১ মাঘ ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত
৪৪৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিসিএস নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত

---বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর ২০২৪-২৬ মেয়াদকালের কার্যনির্বাহী কমিটি ও শাখা কমিটি নির্বাচনের প্রার্থী পরিচিতি সভা গত ২৪ ফেব্রুয়ারি বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডিস্থ বিসিএস ইনোভেশন সেন্টারে অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ড আয়োজিত এই সভায় প্রার্থীরা নিজেদের নির্বাচনী ইশতেহার ভোটারদের সামনে উপস্থাপন করেন। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান শেখ কবীর আহমেদ এবং সদস্য মো. আমির হোসেনের উপস্থিতিতে প্রার্থী পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

বিসিএস এর ২০২৪-২৬ নির্বাচনে কার্যনির্বাহী কমিটিতে ‘মেম্বারস ভয়েস’ প্যানেলে সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার নেতৃত্ব দিচ্ছেন। নিজ প্যানেলের পক্ষে তিনি নির্বাচনী ইশতেহার ঘোষণা করেন।

মেম্বারস ভয়েস প্যানেলের সদস্যরা হলেন সি এন্ড সি ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ইঞ্জি. সুব্রত সরকার, স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড এর চেয়ারম্যান মো. রাশেদ আলী ভূইয়া, সাউথ বাংলা কম্পিউটারের স্বত্বাধিকারী মো. কামরুজ্জামান ভূইয়া, মিজান ট্রেডের স্বত্বাধিকারী আনিসুর রহমান, মাইক্রোসান সিস্টেমস স্বত্বাধিকারী এস.এম ওয়াহিদুজ্জামান, টেকনো প্ল্যানেট সিস্টেমস এর স্বত্বাধিকারী মো. মনজুরুল হাসান এবং নেওয়াজ এন্টারপ্রাইজ এর স্বত্বাধিকারী এইচ.এম. শাহ নেওয়াজ।

এছাড়াও প্রার্থী পরিচিতি সভায় ১১টি শাখা কমিটির (সিলেট, খুলনা, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা, বরিশাল, চট্টগ্রাম, যশোর, রংপুর এবং কুষ্টিয়া) নির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
জাতীয় ডিজিটাল ফ্রিল্যান্সার নিবন্ধন ও আইডি কার্ড ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম উদ্বোধন
অপো রেনো১৫ সিরিজ ফাইভজির প্রি-অর্ডার শুরু
বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি