সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদের মেগা ক্যাম্পেইনে প্রথম জমি জিতল গার্মেন্টসকর্মী রাসেলের দল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » নগদের মেগা ক্যাম্পেইনে প্রথম জমি জিতল গার্মেন্টসকর্মী রাসেলের দল
৩৮২ বার পঠিত
মঙ্গলবার ● ২ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নগদের মেগা ক্যাম্পেইনে প্রথম জমি জিতল গার্মেন্টসকর্মী রাসেলের দল

---নগদের ঘোষণা করা ঈদ ক্যাম্পেইনে প্রথম জমি জিতে নিয়েছেন গার্মেন্টসকর্মী রাসেল আহমেদ ও তার দল। এই দলে আরও ছিলেন মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ রাজীব। সম্প্রতি প্রবাসী পল্লী গ্রুপের প্রজেক্টেই এই জমি হস্তান্তর করেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এবং নগদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর এ মিশুক। এরকম আরও কয়েকটি জমি উপহার পাবেন ক্যাম্পেইন জুড়ে ভাগ্যবান বিজয়ীরা।

ঈদ-উল-ফিতরকে সামনে রেখে জমি জেতার এই অফার নিয়ে এসেছে নগদ। এই ক্যাম্পেইনে নগদের সাথে জমির জন্য ল্যান্ড পার্টনার হিসেবে যুক্ত হয়েছে পূর্বাচল প্রবাসী পল্লী লিমিটেড। ক্যাম্পেইনে মাত্র তিন ধাপে ঢাকায় জমি জেতার সুযোগ পাচ্ছে গ্রাহক। এছাড়াও উপহার তালিকায় রাখা হয়েছে মোটরবাইক, টেলিভিশন, ফ্রিজ, এসি, স্মার্টফোন, স্মার্ট ওয়াচসহ ২০ কোটি টাকার পুরস্কার।

প্রথম জমি বিজয়ী রাসেল আহমেদ ঢাকায় একটি গার্মেন্টসে চাকরি করেন। ক্যাম্পেইন শুরুর পর তিনি একটি প্রখ্যাত জুতা বিক্রেতার আউটলেট থেকে ১২০০ টাকা নগদের মাধ্যমে পেমেন্ট করে জুতা কিনেছিলেন। ফলে তিনি এই ক্যাম্পেইনে দল তৈরি করার জন্য যোগ্য হন। এরপর রাসেল তার দুই বন্ধু রাজীব ও রুবেলকে নিয়ে এই দলটি করেন। তাদের তিনজনেরই সক্রিয় নগদ অ্যাকাউন্ট আছে। তিনজনই এই সময় নিয়মিত লেনদেন করেছেন। ফলে ভাগ্যবান বিজয়ী হিসেবে অনেকগুলো দলের ভেতর থেকে উঠে আসে এই দলটির নাম।

ক্যাম্পেইনে অংশ নিতে গ্রাহককে প্রথমে নগদে কমপক্ষে ৫০০ টাকা লেনদেন অথবা কমপক্ষে ১০০ টাকার মোবাইল রিচার্জ কিংবা ব্যাংক থেকে নগদে ১০০০ টাকা অ্যাড মানি করতে হবে। তারপর ব্যবহারকারী এই ক্যাম্পেইনে অংশ নেওয়ার উপযুক্ত হয়েছেন বলে একটি বার্তা পাবেন। সেক্ষেত্রে তাকে নগদ অ্যাকাউন্ট আছে এমন তিনজনের একটি দল গঠন করতে হবে। সংবাদ বিজ্ঞপ্তি।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি