সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৩ জুন ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু
প্রথম পাতা » আইসিটি সংবাদ » কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু
৪৫৩ বার পঠিত
রবিবার ● ২৩ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কক্সবাজার-ময়মনসিংহে প্রিয়শপের হাব চালু

---বাংলাদেশের স্মার্ট ডিস্ট্রিবিউশন বি-টু-বি মার্কেটপ্লেস প্রিয়শপ তাদের ব্যবসায় সম্প্রসারণে কক্সবাজার-ময়মনসিংহসহ সারাদেশে বেশ কয়েকটি হাব চালু করেছে। ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের ব্যবসায়ের মান উন্নয়নে প্রিয়শপ তাদের হাবের পরিধি বাড়িয়েছে। প্রিয়শপের নতুন হাব দনিয়া, কক্সবাজার, কল্যাণপুর, ময়মনসিংহ, মান্দা, শরীয়তপুর, খিলগাঁও, গাজীপুরসহ ১৯টি এলাকায় অপারেশনাল সেবা দিয়ে যাচ্ছে।

প্রিয়শপের প্রতিষ্ঠাতা এবং সিইও আশিকুল আলম খাঁন এ প্রসঙ্গে বলেন, ‘এই হাব সম্প্রসারণ আমাদের বিভিন্ন ধরনের এফএমসিজিতে সহজে প্রবেশাধিকার প্রদানের মাধ্যমে আমাদের কাজকে আরও এগিয়ে নিতে সাহায্য করবে এবং কক্সবাজারসহ বিভিন্ন এলাকার এমএসএমই সেক্টরের উন্নয়নে অবদান রাখবে।”

দেশি-বিদেশি মিলিয়ে প্রিয়শপের সাথে ইউনিলিভার, ম্যারিকো, এসিআই, আকিজ, সান সিটি, আদানি উইলমার লিমিটেড, পুষ্টি এবং স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের মতো প্রতিষ্ঠিত ২০০টিরও বেশি ব্র্যান্ড রয়েছে। বর্তমানে প্রিয়শপ প্ল্যাটফর্মে যুক্ত আছে ৭০ হাজারেরও বেশি রিটেইলার।

প্রিয়শপের লক্ষ্য ৫ মিলিয়ন এমএসএমই-এর চাহিদা পূরণ করার জন্য একটি স্মার্ট ডিস্ট্রিবিউশন প্ল্যাটফর্ম তৈরি করা যা ২০০ মিলিয়ন মানুষকে সেবা দিবে। এই কোম্পানি ইতোমধ্যেই ২০০+ ব্র্যান্ড এবং সরবরাহকারীকে তাদের সাপ্লাই চেইন প্রক্রিয়া সহজ করে ৭০ হাজার এমএসএমই-এর সাথে সংযোগ স্থাপনে সহায়তা করেছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়