রবিবার ● ৭ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ২০২৪ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
২০২৪ সালের প্রথম প্রান্তিকে বাংলাদেশ থেকে প্রায় ৭২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
টিকটক সম্প্রতি ২০২৪ সালের প্রথম প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট প্রকাশ করেছে। এই প্রান্তিকের নতুন ডেটা পয়েন্ট এবং ট্রেন্ডগুলোর তথ্য প্রতিবেদনটিতে উঠে আসে।
প্রতিবেদনে বলা হয়, ২০২৪ সালে বিশ^জুড়ে টিকটক মোট ১৬ কোটি ৬৯ লাখ ৯৭ হাজার ৩০৭টি ভিডিও সরিয়েছে, যা প্ল্যাটফর্মে আপলোড করা সকল ভিডিওর প্রায় ০.৯ শতাংশ। এর মধ্যে ১২ কোটি ৯৩ লাখ ৩৫ হাজার ৭৯৩টি ভিডিও স্বয়ংক্রিয়ভাবে সনাক্তকরণ প্রযুক্তির মাধ্যমে চিহ্নিত এবং অপসারণ করা হয়েছে। অন্যদিকে, ৬০ লাখ ৪২ হাজার ২৮৭টি ভিডিও যাচাই-বাছাই করে প্ল্যাটফর্মে পুনরায় রাখা হয়েছে।
স্বচ্ছতা বাড়ানোর লক্ষ্যে, টিকটক এবার প্রথমবারের মতো কমেন্টের সেফটি টুলসগুলো ব্যবহারের মাধ্যমে সরানো এবং ফিল্টার করা কমেন্টের পরিমাণ প্রকাশ করেছে। টিকটক কমেন্টের সেফটি টুলসের মাধ্যমে এই তিন মাসে ৯৭ কোটি ৬৪ লাখ ৭৯ হাজার ৯৪৬টি কমেন্ট সরিয়েছে এবং ফিল্টার করেছে, যা পোস্ট করা সকল কমেন্টের ১.৬ শতাংশ। এছাড়া, এই টুলস ব্যবহার করে প্ল্যাটফর্মের ক্রিয়েটররা ৩৩৮ কোটি ১৬ লাখ ৪৬ হাজার ৭২২টি কমেন্ট ফিল্টার অথবা অপসারণ করেছে। এটি প্ল্যাটফর্ম কমিউনিটির মান বজায় রাখার জন্য টিকটকের সক্রিয় প্রচেষ্টাকে তুলে ধরে।
এদিকে বাংলাদেশে, ২০২৪ সালের প্রথম প্রান্তিকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘনের কারণে ৭১ লাখ ৭১ হাজার ৮৩২টি ভিডিও অপসারণ করেছে টিকটক। যেখানে সক্রিয়ভাবে অপসারণের হার ছিল ৯৯.৪ শতাংশ এবং একটি ভিডিও পোস্ট করার ২৪ ঘন্টার মধ্যে এই ভিডিওগুলোর ৯৪.০ শতাংশ ভিডিও সরিয়ে নেয়া হয়। এছাড়া, তরুণদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে অ্যাকাউন্ট সরিয়েছে টিকটক। এর আওতায় ১৩ বছরের কম বয়সী ইউজার হওয়ার সন্দেহে বিশ্বজুড়ে মোট ২ কোটি ১৬ লাখ ৩৯ হাজার ৪১৪টি অ্যাকাউন্ট সরানো হয়েছে।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই