মঙ্গলবার ● ১৭ জুন ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইনফিনিক্স নোট ৫০ এর দাম কমলো
ইনফিনিক্স নোট ৫০ এর দাম কমলো
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের স্মার্টফোন নোট ৫০ মডেলের দাম কমিয়েছে। ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সংস্করণের ফোনটির আগের দাম ছিল ২৭,৯৯৯ টাকা, যা বর্তমানে দুই হাজার টাকা কমে পাওয়া যাবে ২৫,৯৯৯ টাকায়।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট ও ইন-ডিসপ্লে ফিঙ্গার প্রিন্ট সেন্সর। এটি তৈরি করা হয়েছে ‘আর্মর অ্যালয়’ ফ্রেম দিয়ে, যার উপাদান হিসেবে রয়েছে দামাস্কাস স্টিল এবং এয়ারোস্পেস গ্রেড অ্যালুমিনিয়ামের মিশ্রণ।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে হেলিও জি১০০ আলটিমেট চিপসেট, সঙ্গে রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। পাশাপাশি রয়েছে ইনফিনিক্সেও নিজস্ব ওয়ান ট্যাপ এআই প্রযুক্তি, যা ব্যবহারকারীর নিত্যদিনের কাজগুলোকে আরো সহজ করে তোলার পাশাপাশি ফোন ব্যবহারের ধরন বুঝে ব্যাটারি ও পারফরম্যান্স স্বয়ংক্রিয়ভাবে অপ্টিমাইজ করে।
এই ফোনের ক্যামেরায় আছে ৫০ মেগাপিক্সেল মেইন সেন্সর, যাতে রয়েছে অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (ওয়াইএস)। এতে রয়েছে ৫২০০ এমএএইচ ব্যাটারি, যা ৪৫ ওয়াট ওয়্যার্ড এবং ৩৩ ওয়াট ম্যাগনেটিক ওয়্যারলেস চার্জিং (ম্যাগচার্জ) প্রযুক্তি সম্পন্ন। এতে ২ বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড আপডেট এবং ৩৬ মাসের নিরাপত্তা প্যাচ দেওয়া হয়েছে।





ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই