মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ফটো ও ভিডিও নিয়ে ভিভোর ক্যাম্পেইন
ফটো ও ভিডিও নিয়ে ভিভোর ক্যাম্পেইন
স্মার্টফোন ব্র্যান্ড ভিভো শুরু করছে ট্রাভেল বাডি ফটোগ্রাফি ক্যাম্পেইন। ক্যাম্পেইনটি চলবে আগামী ২৫ জুলাই পর্যন্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণের নিয়ম- ট্যুরের সেরা আনন্দময় মুহূর্তের ছবিগুলো শেয়ার করতে হবে ভিভোর অফিসিয়াল ফেইসবুক পেইজের নির্দিষ্ট পোস্টের কমেন্ট সেকশনে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় বন্ধুদের নাম। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ট্রাভেলবাডি, #ভিভোওয়াই২৮বিডি, #এন্ডলেসপাওয়ারএন্ডলেসফান, #৬০০০এমএইচসুপারব্যাটারি।
আবার ‘ভিভো মোমেন্টেস’ (https://vivomoments.com/campaign_detail/17) ওয়েবসাইটেও সাবমিট করা যাবে ছবিগুলো। এরপর পোস্টটি হ্যাশট্যাগসহ শেয়ার করতে হবে নিজের প্রোফাইলে। যথাযথ নিয়ম মেনে অংশগ্রহণকারীদের মধ্য থেকে কোয়ালিটি ছবি নির্বাচিত করা হবে। ছবির মানের ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।
অন্যদিকে ‘ভিভো ওয়াই২৮ ফ্রেন্ডশিপ ইজ কুল ক্যাম্পেইন’ শীর্ষক একটি ক্যাম্পেইনও শুরু করেছে কোম্পানীটি। এটিও চলবে আগামী ২৫ তারিখ পর্যন্ত। ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে বন্ধুদের সাথে ভিডিও, রিলস বা ছবি দিয়ে ভিডিও বানাতে হবে। সাথে যোগ করতে হবে ভিভোর নির্দিষ্ট করে দেওয়া বন্ধুত্বের গান।
‘ফ্রেন্ডশিপ সং ভিভো’ শিরোনামের গানটি ডাউনলোড করতে হবে নির্দিষ্ট লিংকটি (https://drive.google.com/…/1wfFSqJYwu9SahhOVWak…/view…) থেকে। বানানো ভিডিওটি যেকোনো সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে পাবলিক করে শেয়ার করতে হবে। কমেন্টে মেনশন করতে হবে প্রিয় দুইজন বন্ধুদের। ইংরেজিতে হ্যাশট্যাগসহ লিখতে হবে #ভিভোওয়াই২৮বিডি, #ফ্রেন্ডশিপইজকুল, #৬০০০এমএইচসুপারব্যাটারি।
যেকোনো স্মার্টফোন বা ক্যামেরা দিয়ে ফটোগ্রাফি বা ভিডিও ধারণ করা যাবে। ভিডিও বা রিলসের সময় কম হলেই ভালো। কন্টেন্ট কোয়ালিটির ভিত্তিতে বিজয়ী ঘোষণা করবে ভিভো।
দুইটি ক্যাম্পেইনের বিজয়ীদের জন্য থাকছে আকর্ষনীয় রিরো ডব্লিউ২ স্মার্ট ওয়াচ প্যান্থম ব্ল্যাক। স্মার্ট ওয়াচটি আইপি৬৭ ওয়াটার রেসিসটেন্স ও আল্ট্রা ক্লিয়ার।





উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ