সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১১, ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজে টেকনো স্পার্ক গো ২০২৪ এর নতুন ভ্যারিয়েন্ট
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজে টেকনো স্পার্ক গো ২০২৪ এর নতুন ভ্যারিয়েন্ট
৫১৮ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজে টেকনো স্পার্ক গো ২০২৪ এর নতুন ভ্যারিয়েন্ট

---স্মার্টফোন ব্র্যান্ড টেকনো সম্প্রতি স্পার্ক গো ২০২৪ লাইনআপ থেকে নতুন একটি ভ্যারিয়েন্ট উন্মোচন করেছে। অনলাইন মার্কেটপ্লেস দারাজে পাওয়া যাচ্ছে নতুন এই ভ্যারিয়েন্ট। ৩জিবি র‌্যাম সম্বলিত নতুন ভ্যারিয়েন্টটি আগ্রহীরা আপাতত শুধুমাত্র দারাজ থেকে বিশেষ অফারে ক্রয় করতে পারবেন।

টেকনো ব্যবহারকারীরা আগামী ২০ জুলাই পর্যন্ত দারাজ থেকে বিশেষ মূল্যে কিনতে পারবেন এই ফোন। স্পার্ক গো ২০২৪- এর ৪জিবি ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে দেশের বাজারে পাওয়া যাচ্ছে। লঞ্চের পর থেকেই টেকপ্রেমীদের মাঝে ব্যাপক সাড়া ফেলে আগের ভ্যারিয়েন্টটি। এই ফোনের জনপ্রিয়তার কথা বিবেচনায় নিয়ে এবং ভক্তদের প্রত্যাশা পূরণের লক্ষ্যে ব্র্যান্ডটি এই (৩+৬৪জিবি) ভ্যারিয়েন্ট নিয়ে এসেছে। দারাজে বিশেষ অফার চলাকালীন সময়ে ক্রেতারা ৯,৪৯৯ টাকায়, এই ফোনটি ক্রয় করার সুযোগ পাবেন। সাথে থাকছে ফ্রি ডেলিভারি সুবিধা।

এই ফোনে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, টাইপ-সি কানেক্টিভিটি এবং ৯০ হার্জ ৬.৬ ইঞ্চি হোল স্ক্রীন। সাথে আছে ১ টেরাবাইট পর্যন্ত এক্সটেনডেবল স্টোরেজ সুবিধা। এছাড়া, ফটোপ্রেমীদের জন্য এই ডিভাইসে আছে ১৩ মেগাপিক্সেলএইচডিআর পোর্ট্রেট ক্যামেরা, সাথে ৮ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।

উল্লেখ্য, টেকনো ব্যবহারকারীরা নতুন এই ভ্যারিয়েন্টটি ২০ জুলাইয়ের পর থেকে দেশব্যাপী যেকোনো আউটলেট থেকে রিটেইল মূল্যে কিনতে পারবেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
রবি’র উদ্যোগে ভক্তদের হামজা চৌধুরীর সঙ্গে দেখা করার সুযোগ
দেশের বাজারে অনার ৬০০ সিরিজ উন্মোচন
বাজারে রিয়েলমি ৭,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির স্মার্টফোন সি১০০আই
ভিভোর ঈদ অফার
৬ বছরের ডিউরেবল ব্যাটারিসহ অপোর নতুন ফোন অপো এ৬সি
৩য় বাংলাদেশ এআই অলিম্পিয়াডের চট্টগ্রাম আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত
আইসিটি এমপ্লোয়ি সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত
ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল অব ইয়ুথ ২০২৬ কভার করতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ
আসছে অপোর নতুন স্মার্টফোন এ৬সি
মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়