রবিবার ● ২৫ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে অনার এক্স৬বি
বাজারে অনার এক্স৬বি
স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড অনার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে নতুন স্মার্টফোন ‘অনার এক্স৬বি’। স্মার্টফোনটি সারাদেশের যেকোনো অনার অথোরাইজড মোবাইল রিটেইল, ব্র্যান্ড শপ ও অনলাইন শপে পাওয়া যাচ্ছে। ফরেস্ট গ্রীন এবং মিডনাইট ব্ল্যাক এই দুটি কালারে স্মার্টফোনটি পাওয়া যাচ্ছে, দাম ১৪ হাজার ৯৯৯ টাকা। স্মার্টফোনটি কিনলে অনার থেকে উপহার হিসেবে মিলবে এক্সক্লুসিভ টি-শার্ট।
অনার এক্স৬বির ডিজাইন এমনভাবে করা যেন হাত থেকে দুর্ঘটনা বশত পড়ে গেলেও এর ডিসপ্লে অক্ষত থাকে। ফোনটিতে রয়েছে ৩৫ ওয়াট টার্বো চার্জিং মোড সহ ৫২০০ এমএএইচ ব্যাটারি। ১২ জিবি (৬ জিবি ডেডিকেটেড + ৬ জিবি টার্বো) পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজের স্মার্টফোনটিতে ৩০ হাজারের বেশি ছবি, ১২ হাজার গান এবং প্রায় ১০০ মুভি সংরক্ষণ করা যাবে। এতে এইচডি+ রেজলিউশনসহ একটি ৬.৫৬ ইঞ্চি টিএফটি এলসিডি এবং ৯০ হার্জ রিফ্রেশরেট রয়েছে। ডায়ানামিক ডিসপ্লেতে ৭৮০ নিটস হাই ব্রাইটনেস/ম্যাজিক ক্যাপসুল রয়েছে। ম্যাজিক ওএস ৮.০ সমৃদ্ধ এই ফোনটিতে আরো আছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৮৫ প্রসেসর এবং এআই প্রযুক্তিসহ ইনোভেটিভ ফিচার। স্মার্টফোনটির পিছনে এআই আল্টা ক্লিয়ার ৫০ এমপি প্রাইমারি ক্যামেরাসহ ডেপথ সেন্সর এবং সামনে ৫ এমপি ক্যামেরা রয়েছে।





বিটিসিএল এর .bd ডোমেইন সেবায় মূল্যছাড়
ইউনেট ও ইয়ুথ হাব এর মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষর
অভিবাসন প্রত্যাশীদের ভিসা যাচাইয়ে আইভিআর সেবা চালু করল ‘আমি প্রবাসী’
বাংলাদেশে তৈরি হচ্ছে এইচটিসি মোবাইল ফোন
বিকাশের কাস্টমাইজড ‘মাই অফারস’ সেবা
দেশজুড়ে ওয়াই-ফাই কলিং সেবা চালু করল বাংলালিংক
বিটিসিএলের নতুন প্যাকেজ ঘোষণা
ড্যান্সিং অরোরা ডিজাইনে বাজারে আসছে অপো রেনো১৫ সিরিজ ফাইভজি
উপকূলের মেয়েদের স্টেম শিক্ষায় সুযোগ ও সম্ভাবনা নিয়ে খুলনায় অ্যাডভোকেসি কর্মশালা অনুষ্ঠিত
বিশ্ববাজারে আইসিটি পণ্যের দাম বাড়ছে