সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
প্রথম পাতা » আইসিটি সংবাদ » বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি
৩৫৯ বার পঠিত
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাজারে শাওমি’র নতুন স্মার্টফোন রেডমি ১৫সি

---প্রযুক্তি ব্র্যান্ড শাওমি দেশের বাজারে ‘সময় এখন আমার’ ট্যাগলাইনের সাথে নিয়ে এলো নতুন স্মার্টফোন রেডমি ১৫সি। ডিভাইসটিতে রয়েছে ৬.৯ ইঞ্চি সাইজের ডট ড্রপ ডিসপ্লে, যাতে থাকছে ১২০ হার্জ রিফ্রেশ রেট। সূর্যের আলোতে বা প্রয়োজন অনুযায়ী স্ক্রিনের ব্রাইটনেস অটোমেটিক বাড়ানো-কমানোর মাধ্যমে গ্রাহকের চোখের সুরক্ষাতেও ভূমিকা রাখবে ডিভাইসটি।

এর ডিসপ্লেতে অত্যাধুনিক টেকনোলজি ব্যবহারের কারণে ডিভাইসটির আছে আন্তর্জাতিক সনদ প্রদানকারী প্রতিষ্ঠান টিইউভি রেইনল্যান্ডের তিনটি ক্যাটাগরির (লো ব্লু লাইট, সারকাডিয়ান ফ্রেন্ডলি ও ফ্লিকার ফ্রি) সার্টিফিকেট।

দ্রুততম সময়ে ফাস্ট চার্জিং সুবিধার পাশাপাশি ডিভাইসটিতে রয়েছে ৬০০০ মিলি অ্যাম্পিয়ার হার্জের ব্যাটারি। ৩৩ ওয়াটের টার্বো চার্জার দিয়ে স্মার্টফোনটির ব্যাটারি জিরো পার্সেন্ট থেকে ৫০% হতে সময় নেবে ৩১ মিনিট। ১০ ওয়াট রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকায় ডিভাইসটি পাওয়ারব্যাংক হিসেবেও কাজ করবে।

ফোনটির ক্যামেরা অপশনে রয়েছে এআই ক্রাফটেড ৫০ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা। যা দিয়ে দিনের পাশাপাশি রাতের অন্ধকারেও অনায়াসে স্পষ্ট ও পরিষ্কার সব ছবি তোলা যাবে। এছাড়া ডিভাইসটির ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে গ্রাহক পাবেন চমৎকার সেলফি অভিজ্ঞতা।

ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আল্ট্রা অক্টা-কোর প্রসেসর, যা ফোনটির এফিশিয়েন্সি আরও বাড়িয়ে তুলে দৈনন্দিন ব্যবহারে স্মুদ ও ফাস্ট পারফরম্যান্স নিশ্চিত করে।

শাওমি রেডমি ১৫সি ডিভাইসটিতে রয়েছে এআই ফেস লক ও সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের সুবিধা, ফলে নিরাপত্তা রক্ষা করে দ্রুততম সময়ে সহজেই ফোনের লক খুলতে পারবেন গ্রাহক। এছাড়া পানির ছিঁটেফোটা ও ধুলাবালি থেকে বাড়তি সুরক্ষা দিতে ডিভাইসটিতে রয়েছে আইপি ৬৪ রেটিং।

পাতলা, হালকা ও নান্দনিক ডিজাইনের এ স্মার্টফোনটি মিডনাইট ব্ল্যাক, মিন্ট গ্রিন ও মুনলাইট ব্লু- এ ৩টি কালারে দুটি ভ্যারিয়েন্টে শাওমির অফিশিয়াল স্টোরে পাওয়া যাচ্ছে। ১২৮ জিবি স্টোরেজ সহ ৬ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ সহ ৮ জিবি র‌্যামের এ স্মার্টফোনটির মূল্য যথাক্রমে ১৪,৯৯৯ ও ১৭,৪৯৯ টাকা।



আইসিটি সংবাদ এর আরও খবর

ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি