সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম কানেক্টিয়া এর পার্টনার হলো বিডিওএসএন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম কানেক্টিয়া এর পার্টনার হলো বিডিওএসএন
২৯০ বার পঠিত
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্কিল ডেভেলপমেন্ট প্লাটফর্ম কানেক্টিয়া এর পার্টনার হলো বিডিওএসএন

---শিক্ষার্থীদের মধ্যে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরি করতে সহায়তা করার পাশাপাশি তাদের স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করার প্লাটফর্ম কানেক্টিয়া এর সাথে যৌথভাবে কাজ করা শুরু করলো বাংলাদেশ ওপেনসোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)। গত ২৫ জানুয়ারি বিডিওএসএন কার্যালয়ে তাদের মধ্যে এ বিষয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

কানেক্টিয়ার ক্যারিয়ার ও গ্রাজুয়েট এমপ্লয়েবিলিটি প্রধান খান মোস্তাফিজুর রহমান এবং বিডিওএসএনের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির খান সৈকত নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় কানেক্টিয়ারের অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর তাওফিক হাসান নায়েম এবং বিডিওএসএনের সমন্বয়ক মোশারফ হোসেন টিপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

কানেক্টিয়া মূলত শিক্ষার্থীদেরকে জব রেডিনেস টেস্টের মতো আরও কয়েকটি ধাপে শিক্ষার্থীদের দক্ষতা যাচাই করার মাধ্যমে তাদেরকে জব মার্কেটের জন্য প্রস্তুতি গ্রহনে সহায়তা করে থাকে। এর মধ্য দিয়ে প্রফেশনাল নেটওয়ার্ক তৈরির সুযোগের পাশাপাশি নিজেদের দক্ষতার উন্নয়ন হয়ে থাকে।

এর বাইরে ক্যারিয়ার গড়ে তুলতে নতুন নতুন অভিজ্ঞতা অর্জনের জন্য বিশ^বিদ্যালয় জীবনে কোনো ইন্টার্নশিপের সাথে যুক্ত হওয়ার জন্য এই প্লাটফর্ম কাজ করে থাকে। বাংলাদেশের সেরা প্রতিষ্ঠানগুলোর সব ইন্টার্নশিপ অপরচুনিটি এক প্ল্যাটফর্মে নিয়ে আসছে কানেক্টিয়া। ‘কানেক্টিং অপরচুনিটিজ’ এই স্লোগানকে সামনে রেখে ইন্টার্নশিপ শেষে ক্যারিয়ার প্লেসমেন্ট, মেন্টরিং, লাইফ লং লার্নিং সহ আরো অনেক ফিচার সমৃদ্ধ হয়ে ক্যারিয়ারকে এগিয়ে নিতে কাজ করছে তারা।

এ প্রসঙ্গে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান কাজী হাসান রবিন বলেন, শিক্ষার্থীরা যেকেউ চাইলে কানেক্টিয়ার ফ্রী জব রেডিনেস টেস্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতার অবস্থান জানতে পারে। এই টেস্টে অংশনেয়ার জন্য কোন ফী দেয়ার প্রয়োজন পড়ে না। বিডিওএসএন আগামীতে কানেক্টিয়ার সাথে যৌথভাবে শিক্ষার্থীদের নিয়ে আরো কিছু কাজ করবে বলেও জানান প্রতিষ্ঠানটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির খান সৈকত।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট