সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা
২৫৫ বার পঠিত
সোমবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মেট্রোরেলে ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে জাইকার ভিডিওগ্রাফি প্রতিযোগিতা

---এমআরটি লাইন ৬ প্রকল্পে মেট্রোরেলে যাত্রীদের ব্যক্তি ভ্রমণ অভিজ্ঞতার গল্প তুলে ধরতে ভিডিওগ্রাফি প্রতিযোগিতার ঘোষণা দিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) বাংলাদেশ। #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience) শীর্ষক প্রতিযোগিতায় সকল নাগরিক, চলচ্চিত্র নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের মেট্রোরেল ভ্রমণে নিজেদের প্রতিদিনকার অভিজ্ঞতা ভিডিওতে ধারণ করার আহ্বান জানানো হয়। এমআরটি কীভাবে যাত্রীদের দৈনন্দিন জীবন পরিবর্তনের পাশাপাশি রাজধানীর নগর পরিবহন ব্যবস্থার উন্নতিতে ভূূমিকা রেখেছে, তা তুলে ধরাই এ প্রতিযোগিতা আয়োজনের উদ্দেশ্য।

প্রতিযোগিতায় অংশগ্রহণে, অংশগ্রহণকারীদের #মাইএমআরটিএক্সপেরিয়েন্স (#MyMRTExperience), #জাইকাবাংলাদেশ (#JICABangladesh) ও #ঢাকামেট্রোরেল (#DhakaMetroRail), ব্যবহার করে ফেসবুকে ধারণকৃত ভিডিও (সর্বোচ্চ দৈর্ঘ্য ২ মিনিট) আপলোড করতে হবে।

ভিডিও পোস্ট করার পরে অংশগ্রহণকারীদের এ লিঙ্কে

(https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdFzPtrQ6wE3tYtUQbcd0I_Uei12-zw0YWzRS2_mFQdxqutGA/viewform) গিয়ে ফরম পূরণ করতে হবে।

উল্লেখিত হ্যাশট্যাগসহ আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে ধারণকৃত ভিডিও আপলোড করতে হবে।

প্রতিযোগীরা শুধুমাত্র নিজেদের ধারণ করা ভিডিও আপলোড করতে পারবেন। নিশ্চিত করতে হবে, তারা অরিজিনাল কনটেন্ট আপলোড করছেন। একজন প্রতিযোগী শুধু একবারই কনটেন্ট জমা দিতে পারবেন। পাশাপাশি, প্রতিযোগীদের প্রতিযোগিতায় অংশগ্রহণে নিজেদের ফেসবুক প্রোফাইল পাবলিক করে নিতে হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য থাকছে পুরস্কার। সেরা তিন ভিডিওর জন্য দেয়া হবে ৫০ হাজার টাকা। প্রতিযোগিতার প্রতিপাদ্যের সাথে মিল রেখে সৃজনশীলতা, কারিগরি মান, প্রভাব, অংশীদারিত্ব ও উদ্ভাবনী দিকসহ বিভিন্ন মানদন্ডের ভিত্তিতে প্রতিযোগীদের ভিডিওগুলো মূল্যায়ন করা হবে।

প্রতিযোগিতার নিয়ম ও শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জানা যাবে জাইকা বাংলাদেশের ফেসবুক পেজে: https://www.facebook.com/JicaBangladesh/



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ