সোমবার ● ১৯ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ভিভোর ঈদ ক্যাম্পেইন শুরু
ভিভোর ঈদ ক্যাম্পেইন শুরু
পবিত্র ঈদুল-উল-আজহা উপলক্ষ্যে ভিভো নিয়ে এসেছে ‘কুলেস্ট ঈদ এভার’ ক্যাম্পেইন। এতে নির্দিষ্ট মডেলের ভিভো স্মার্টফোন কিনলে ক্রেতারা লাকি ড্র-এর মাধ্যমে পাচ্ছেন ফ্রিজ ও এসি সহ নিশ্চিত উপহার। সঙ্গে থাকছে স্মার্ট ওয়াচ, নেকব্যান্ড, রিরো ভাউচার ও ডাটা বোনাসের সুবিধা।
১৭ মে থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি চলবে আগামী ১০ জুন পর্যন্ত। এই সময়ে দেশের যেকোনো ভিভো অথরাইজড স্টোর বা ব্র্যান্ড শপ থেকে ভিভো ওয়াই১৯এস, ভিভো ওয়াই২৯, ভিভো ভি৫০ লাইট কিংবা ভিভো ভি৫০ ফাইভজি মডেলের যেকোনো একটি ফোন কিনলেই থাকছে লাকি ড্র-তে অংশ নেওয়ার সুযোগ।
দৈনিক লাকি ড্র-এর মাধ্যমে বিজয়ীরা পেতে পারেন এয়ার কন্ডিশনার, রেফ্রিজারেটর, রিরো ডব্লিউ১ এবং ডব্লিউ২ স্মার্টওয়াচ, রিরো টিডাব্লিউএস এল১৮ ও রিরো বি১০ নেকব্যান্ড এবং রিরোর বিশেষ ডিসকাউন্ট ভাউচার।
ক্যাম্পেইনের অংশ হিসেবে গ্রামীণফোন ব্যবহারকারীদের জন্য ৫ জিবি এবং বাংলালিংক ব্যবহারকারীদের জন্য থাকছে ১৮ জিবি ডাটা বোনাসের সুবিধা।





দেশের রাস্তায় ১ হাজারের বেশি বৈদ্যুতিক গাড়ি সরবরাহের মাইলফলক বিওয়াইডি’র
দেশের ফুটবলকে উৎসাহিত করতে জামাল ভূঁইয়ার সঙ্গে অপোর অংশীদারিত্ব
সিআইপিএস এশিয়া অ্যাওয়ার্ডে বাংলালিংকের চার স্বীকৃতি
দেশে দুটি নতুন ইলেকট্রিক বাইক আনল রিভো
বাংলা কিউআর ব্যবহারে বিকাশ পেমেন্টে ১০ হাজার টাকার বেশি ছাড়
ল্যাগ কমাতে ফোন ঠান্ডা রাখার নতুন কুলিং প্রযুক্তি
অ্যাসেট প্রকল্পের ইবিটি কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা কর্মশালা
‘প্রিয় এজেন্ট’ থেকে বিকাশে ক্যাশআউট খরচ কমে হাজারে ১৩.৯৫ টাকা
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন