সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২১ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএস-এ এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ইউআইটিএস-এ এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
৩৫৭ বার পঠিত
বুধবার ● ২১ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইউআইটিএস-এ এআই-চালিত ইমপ্যাক্ট স্টার্টআপ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

---ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) গত ২০ মে ‘এআই চালিত ইমপ্যাক্ট স্টার্টআপস: সামাজিক বা পরিবেশগত সমস্যা সমাধানে কীভাবে একটি স্টার্টআপ তৈরি করবেন’ শীর্ষক একটি কর্মশালা আয়োজন করেছে। এতে উদ্যোক্তা হতে ইচ্ছুক শিক্ষার্থী এবং ‘অ্যাকসেলেরেটিং বাংলাদেশ’ কর্মসূচির প্রধান ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ‘অ্যাকসেলেরেটিং বাংলাদেশ’ হলো ডিজিটাল স্টার্টআপদের জন্য একটি স্টার্টআপ অ্যাকসেলেরেটিং প্রোগ্রাম, যা ডিজিটাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড ইনোভেশন ইকোসিস্টেম ডেভেলপমেন্ট (ডিইআইইডি) প্রকল্পের অংশ। ইউনিভার্সিটি ইনোভেশন হাব প্রোগ্রাম এবং বাংলাদেশ হাই-টেক পার্ক অথরিটির সাথে যৌথভাবে এটি উদ্ভাবন ও উদ্যোক্তা তৈরিতে কাজ করছে।

কর্মশালায় ‘অ্যাকসেলেরেটিং বাংলাদেশ’- এর ন্যাশনাল প্রোগ্রাম কোঅর্ডিনেটর ড. মুহাম্মদ আরিফুর রহমান ‘এআই চালিত স্টার্টআপ’ বিষয়ে একটি উপস্থাপনা প্রদান করেন। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে এআই স্টার্টআপগুলোর চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটাজবের প্রতিষ্ঠাতা ও সিইও উম্মে কুলসুম, অ্যাকসেলেরেটিং বাংলাদেশের সিনিয়র প্রোগ্রাম কোঅর্ডিনেটর মো. শরিফুল ইসলাম, লিড বিজনেস কোচ বিএম বানজির আহমেদ, বিজনেস কোচ প্রসূন বেপারি, এবং বিজনেস কোচ শফিকুল আলম সাইফসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।

আইকিউএসি-এর পরিচালক ইঞ্জিনিয়ার মো. সফায়েত হোসেন কর্মশালায় স্বাগত বক্তব্য প্রদান করেন। কর্মশালায় কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১১০ জন শেষ বর্ষের শিক্ষার্থী অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউআইটিএস-এর প্রক্টর মো. তারিকুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের সুপারভাইজার ও (সিএসই) এর প্রভাষক মো. তাসনিম তানভীর।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন