সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং মোবাইলের ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » স্যামসাং মোবাইলের ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইন
৩৩৮ বার পঠিত
শনিবার ● ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্যামসাং মোবাইলের ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ ক্যাম্পেইন

---ঈদ-উল-আযহা উপলক্ষে বিশেষ ক্যাম্পেইন ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’ নিয়ে এসেছে স্যামসাং মোবাইল। এই ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা নির্বাচিত স্যামসাং ডিভাইসের উপর সর্বোচ্চ ৯৬,০০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ পাবেন। এছাড়াও থাকছে ‘বাই ওয়ান গেট ওয়ান’ ডিল এবং পুরস্কার জয়ের সুযোগ যেমনঃ স্যামসাং টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, এমনকি নতুন সুজুকি মোটরসাইকেল (সুজুকি জিক্সার এস এফ বা সুজুকি এক্সেস ১২৫) জেতার সম্ভাবনা। একই সাথে স্যামসাং নির্দিষ্ট কিছু মডেলে প্রথম দুই বছরে ফ্রি ওয়ারেন্টি দিচ্ছে।

ক্যাম্পেইন প্রসঙ্গে কথা বলতে গিয়ে স্যামসাং ইলেকট্রনিকসের বাংলাদেশ ব্রাঞ্চ অফিস- এমএক্স ডিভিশনের হেড অব প্রোডাক্ট এন্ড মারকম সৈয়দ মো. বদরুল আরিফীন বলেন, ঈদ-উল-আযহায় আমাদের গ্রাহকদের ঈদ উদযাপন আরও বিশেষ করে তুলতে আমাদের এই প্রচেষ্টা। আমাদের প্রযুক্তি পণ্যের মাধ্যমে সবাই যেন ঈদের আনন্দ উপভোগ করতে পারে, সে লক্ষ্যেই এই ক্যাম্পেইনের আয়োজন।

অফারগুলো নতুন গ্যালাক্সি এ৫৬ সহ বিভিন্ন নতুন স্যামসাং ডিভাইসের জন্য প্রযোজ্য। গ্রাহকরা যেকোন নির্ধারিত স্যামসাং আউটলেট থেকে ডিভাইস ক্রয়ের পর, স্বয়ংক্রিয়ভাবে তাদের মোবাইল ফোনে একটি এসএমএস পাবে, যেখানে কেনা পণ্যের সাথে প্রাপ্ত অফার বা পুরস্কারের বিস্তারিত তথ্য উল্লেখ থাকবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন