সর্বশেষ সংবাদ
ঢাকা, ডিসেম্বর ১২, ২০২৫, ২৮ অগ্রহায়ন ১৪৩২
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ঢাকায় ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন
২৭০ বার পঠিত
শনিবার ● ২৪ মে ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ঢাকায় ক্যানন বিজনেস সেন্টার উদ্বোধন

---দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড ঢাকার বেগম রোকেয়া সরণিতে ‘ক্যানন বিজনেস সেন্টার’ চালু করেছে। সম্প্রতি এই বিজনেস সেন্টারটি উদ্বোধন করেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রেসিডেন্ট ও সিইও তোশিউকি টাইগার ইশিই এবং স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম।

বিজনেস সেন্টারটিতে এক ছাদের নিচে পূর্ণাঙ্গ ক্যানন অভিজ্ঞতা পাওয়া যাবে। এটি তিনটি বিশেষায়িত জোনে ভাগ করা হয়েছে যা গ্রাহক, পেশাজীবী এবং প্রযুক্তি উৎসাহীদের জন্য আলাদা সুবিধা প্রদান করে। ‘ক্যানন বিজনেস ইঞ্জিনিয়ারিং ডিভিশন’ এই বিভাগটি ক্যাননের প্রিন্টিং ও ইমেজিং পণ্যের বিক্রয়য়োত্তর সেবা ও রক্ষণাবেক্ষণ প্রদানের জন্য নির্ধারিত। ‘এক্সপেরিয়েন্স জোন’ এই জোনে সরাসরি ক্যাননের সর্বাধুনিক প্রযুক্তির সাথে ইন্টারঅ্যাক্ট করার সুযোগ রয়েছে। এখানে লাইভ ডেমোর মাধ্যমে পণ্য সম্পর্কে ব্যবহারকারীরা বাস্তব অভিজ্ঞতা নিতে পারেন। ‘ভিডিওগ্রাফি জোন’ এই জোনটি কনটেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ভিডিওগ্রাফার এবং চলচ্চিত্র নির্মাতাদের জন্য তৈরি। এখানে রয়েছে ভিডিও শুটিংয়ের জন্য সম্পূর্ণ সজ্জিত স্পেস এবং ক্যাননের প্রফেশনাল সিনেমা ক্যামেরা, ফটোগ্রাফি ক্যামেরা, লাইভ স্ট্রিমিং ক্যামেরা এবং লেন্সের বিশাল সংগ্রহ।

উদ্বোধনী অনুষ্ঠানে একটি পরিপূর্ণ ব্যবসায়িক সেশন অনুষ্ঠিত হয়, যা পরিচালনা করেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ক্যানন বিভাগের বিজনেস হেড নূর মো. শাহরিয়ার। এতে উপস্থিত ছিলেন ক্যানন সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডিজিটাল প্রিন্টিং ও বিজনেস সলিউশন অপারেশন) নোরিহিরো নিক কাতাগিরি, সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (ডোমেস্টিক অপারেশন গ্রুপ) কো চি ইয়ান অ্যান্ড্রু, সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর (রিজিওনাল, আইসিপি) ইচিনোমিয়া তাকাশি।

এ সময় উপস্থিত ছিলেন স্মার্ট টেকনোলজিস বিডি লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু মোস্তফা চৌধুরী সুজন, ডিস্ট্রিবিউশন বিজনেস ডিরেক্টর জাফর আহমেদ, চ্যানেল সেলস ডিরেক্টর মুজাহিদ আল বেরুনি সুজন, ক্যানন টিম এবং অন্য কর্মকর্তারা।



আইসিটি সংবাদ এর আরও খবর

উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫ উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন ‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
উল্কাসেমি পেল এইচএসবিসি এক্সপোর্ট এক্সিলেন্স অ্যাওয়ার্ডস ২০২৫
ডিজিটাল পেমেন্ট সেবা চালুর অনুমোদন পেল বাংলালিংক
‘ডিজিটাল সহিংসতার অবসান’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন
আইনসঙ্গত ও নিরাপদ মোবাইল ব্যবহার নিশ্চিতকরণে এনইআইআর দ্রুত বাস্তবায়ন করা প্রয়োজন
বাংলাদেশের ৯৬% ইন্টারনেট ব্যবহারকারী কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে: টেলিনর এশিয়ার গবেষণা
নগদে লেনদেন করে আইফোন উপহার নিলেন বরিশালের সানি বেপারী
বিকাশ অ্যাপে ‘আমার বিকাশ’ আইকন
স্বাস্থ্য-প্রযুক্তিভিত্তিক কোম্পানি পালসটেকের ৩ মিলিয়ন ডলার তহবিল সংগ্রহ
মাঠকর্মীদের জন্য রবি’র পরিবেশ-বান্ধব সুপার বাইক
সিটিআইটি ফেয়ারে টেকনো মেগাবুক সিরিজ