সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ৬, ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল
৩৮১ বার পঠিত
রবিবার ● ১৩ জুলাই ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দুর্যোগের সময় ভুল তথ্য ঠেকাতে টিকটকের নতুন টুল

---বন্যা পরিস্থিতি সম্পর্কে সঠিক এবং নির্ভরযোগ্য তথ্য দিতে টিকটক সম্প্রতি একটি নতুন সার্চ গাইড চালু করেছে। এই গাইডটির মাধ্যমে বাংলাদেশের টিকটক ইউজাররা বর্ষাকালে বন্যার অবস্থা সম্পর্কে জানতে পারবে। এছাড়া, প্রাকৃতিক দুর্যোগ নিয়ে ছড়ানো ভুল তথ্য ও গুজব মোকাবিলা করতেও এই গাইডটি সহায়ক হবে। নিরাপদ এবং তথ্যভিত্তিক সচেতনতা বৃদ্ধিতে এটি টিকটকের অন্যতম একটি উদ্যোগ।

এখন থেকে টিকটকে বন্যা সম্পর্কিত কিছু সার্চ করলে একটি ব্যানার দেখা যাবে, যেখানে প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নির্ভরযোগ্য উৎস থেকে তথ্য যাচাই করার জন্য সতর্ক করা হবে এবং নির্দেশনা বা গাইড দেয়া থাকবে। এই গাইডটি ইউজারদের দেশের বিশ^স্ত সংস্থাগুলোর সঙ্গে যুক্ত করবে, যেমন বাংলাদেশ সরকারের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডাব্লিউসি)। এছাড়া এই গাইড বা নির্দেশনায় টিকটকের ‘সেফটি সেন্টার’ এর লিঙ্ক রয়েছে। পাশাপাশি মানসিকভাবে সাহায্য করার জন্য ‘ট্র্যাজিক ইভেন্ট সাপোর্ট গাইড’ এর লিঙ্কও এখানে পাওয়া যাবে।

প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা অথবা কোনো ব্যক্তিগত ক্ষতি- এমন কোন ধরনের বিষয়গুলো ‘মর্মান্তিক ঘটনা’ হিসেবে ধরে নেয়া যায়, সেটি এই নতুন গাইডটিতে সহজভাবে বোঝানো হয়েছে। এতে আরও ব্যাখ্যা করা হয়েছে যে কিভাবে দায়িত্বের সাথে এই ঘটনাগুলো নিয়ে প্ল্যাটফর্মে কনটেন্ট শেয়ার বা রিপোর্ট করা উচিত।

টিকটকের দক্ষিণ এশিয়া অঞ্চলের পাবলিক পলিসি ও গভর্নমেন্ট রিলেশনস প্রধান ফেরদৌস মোত্তাকিন বলেন, জরুরি পরিস্থিতিতে দ্রুত এবংসঠিক তথ্য জানা গুরুত্বপূর্ণ। তাই যারা সরাসরি দুর্যোগ মোকাবিলায় কাজ করেন, তাদের সহযোগিতায় আমরা এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমাদের ব্যবহারকারীদের কাছে আরও সহজে ও স্পষ্টভাবে তুলে ধরছি। এতে সবাই সচেতন হতে পারবে এবং নিজেদের নিরাপদ রাখতে পারবে।

জরুরি সময়ে সঠিক তথ্য ও সহায়তা নিশ্চিত করতে টিকটক এই গুরুত্বপূর্ণ টুলগুলো সরাসরি ইউজার এক্সপেরিয়েন্সে যুক্ত করেছে। আরও তথ্য জানা যাবে: www.tiktok.com/safety ঠিকানা থেকে।



আইসিটি সংবাদ এর আরও খবর

বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬ বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের ৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড় রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিশ্বব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন দুই তরুণ
বিভিন্ন খাতের সহযোগিতায় সাইবার সক্ষমতা বাড়াতে ফিনিক্স সামিট ২০২৬
৪০ বছর পূর্তিতে এআই ও গেমিং পণ্যের বড় প্রদর্শনী গিগাবাইটের
বিএসআইএ এর ইউএস রোডশো শুরু
বাংলাদেশের সবচেয়ে বড় এআই হ্যাকাথনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন
সহজ কিস্তি ও বান্ডল অফারে দুটি স্মার্টফোন আনল বাংলালিংকের টেকভ্যান
প্রযুক্তি ব্যবহারে এমএফএস এর অপব্যবহার শনাক্ত ও প্রতিরোধে ৩ জেলায় পুলিশ-বিকাশ কর্মশালা
আইটেলের ফিচার ফোনে ১৮০ দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঘোষণা
বাজারে লেনোভো এআই গেমিং ল্যাপটপ
রবি এলিট প্রোগ্রামে আরও ১৬ ব্র্যান্ড, মিলবে ৫২% পর্যন্ত ছাড়