সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ আনল গ্রামীণফোন ও ইবিএল
প্রথম পাতা » আইসিটি সংবাদ » সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ আনল গ্রামীণফোন ও ইবিএল
২৭২ বার পঠিত
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সুদবিহীন কিস্তিতে স্মার্টফোন কেনার সুযোগ আনল গ্রামীণফোন ও ইবিএল

---গ্রাহকরা যেন সুদবিহীন কিস্তির মাধ্যমে সেরা ব্র্যান্ডের অফিসিয়াল স্মার্টফোন কিনতে পারেন এজন্য ইস্টার্ন ব্যাংক পিএলসি এর সাথে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে টেলিযোগাযোগ সেবা প্রদানকারী কোম্পানি গ্রামীণফোন। এই ক্যাম্পেইনটির আওতায় ২৪ মাস পর্যন্ত সুদবিহীন কিস্তিতে মূল্য পরিশোধের সুযোগ পাবেন গ্রাহকরা। গ্রামীণফোন গ্রাহকরা ইবিএল’র ক্রেডিট কার্ড ব্যবহার করে জিরো পার্সেন্ট ইএমআই অফারটি গ্রহণ করতে পারবেন।

স্মার্টফোন ব্র্যান্ড স্যামসাং, শাওমি (এমআই), ভিভো, অপ্পোসহ গেজেট অ্যান্ড গিয়ার’র মতো মাল্টি ব্র্যান্ড রিটেলারের কাছ থেকে স্মার্টফোনগুলো কিনতে পারবেন গ্রাহকরা। অফারটি গ্রহণ করতে আগামী ১০ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে পার্টনার আউটলেটগুলো ভিজিট করতে পারেন গ্রাহকরা। সেখানে ২৯০০০ নম্বরে এসএমএস করে গ্রাহকদের জেনে নিতে হবে এই অফারটি তার জন্য প্রযোজ্য কিনা। এরপর আউটলেট ম্যানেজার গ্রামীণফোনের ওই গ্রাহকের জন্য ইবিএল’র ক্রেডিট কার্ড ব্যবহার করে মূল্য পরিশোধের বিষয়টি নিশ্চিত করবেন। এভাবে জিরো পার্সেন্ট ইএমআই দিয়ে স্মার্টফোনটি কিনতে এবং ২৪ মাস পর্যন্ত সুবিধাজনক কিস্তির মাধ্যমে মূল্য পরিশোধ করতে পারবেন গ্রাহকরা।

রাজধানীর জিপি হাউজে সম্প্রতি গ্রামীণফোনের হেড অব পার্টনারশিপস মুনিয়া গনি এবং ইবিএল’র হেড অব কার্ডস তাসনিম হোসেন এই সমঝোতা স্মারকটি সই করেন।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা