সর্বশেষ সংবাদ
ঢাকা, এপ্রিল ১৬, ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন
৩২৮ বার পঠিত
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দারাজের ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন

---বর্ষার কেনাকাটাকে আরও উৎসবমুখর করতে ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ নিয়ে এলো ‘৮.৮ মনসুন ম্যাডনেস’ ক্যাম্পেইন। আগামী ৮-১৪ আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন চলবে। এতে বিশাল মূল্যছাড়ের পাশাপাশি থাকছে ফ্ল্যাশ সেল ও মেগা ডিলস-এ ৮০% পর্যন্ত ছাড়, হট ডিলস-এ ৭৫% পর্যন্ত ছাড়, ফ্রি ডেলিভারি এবং মেগা গিভঅ্যাওয়েসহ আরও অনেক আকর্ষণীয় পুরস্কার জেতার সুযোগ।

ক্যাম্পেইনের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে কয়েকটি প্রতিযোগিতা। ৮-১৪ আগস্ট পর্যন্ত ‘দারাজ জ্যাকপট- বাই মোর অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক সফল অর্ডারকারী গ্রাহক জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে গ্র্যান্ড প্রাইজ হিসেবে থাকছে একটি ডাবল-ডোর ফ্রিজ। এছাড়া ৩-৭ আগস্ট পর্যন্ত ‘অ্যাড টু কার্ট অ্যান্ড উইন’ প্রতিযোগিতায় সর্বোচ্চ সংখ্যক পণ্য কার্টে যোগ করে ক্যাম্পেইন চলাকালীন অন্তত একটি কেনাকাটা সম্পন্ন করলেই থাকছে বিশেষ পুরস্কার। ‘ব্র্যান্ড গিভঅ্যাওয়ে’-এর আওতায় অংশগ্রহণকারী ব্র্যান্ড থেকে সর্বোচ্চ টাকার পণ্য কেনাকাটাকারী গ্রাহকের জন্য থাকছে আকর্ষণীয় পুরস্কার। সকল বিজয়ীর নাম ক্যাম্পেইন শেষে দারাজের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ঘোষণা করা হবে।

আয়োজনকে আরও আকর্ষণীয় করতে থাকছে দারাজের সিগনেচার ‘৮/৮৮/৮৮৮/৮৮৮৮ টাকা ডিলস’, যেখানে বিভিন্ন সময়ে অবিশ^াস্য মূল্যে নানা ধরনের পণ্য পাওয়া যাবে। ক্যাম্পেইনে নির্দিষ্ট দিনগুলোতে থাকছে বিশেষ আয়োজন, যেমন ফ্যাশন ডে (১০ আগস্ট), এফএমসিজি ডে (১১ আগস্ট), লাইফস্টাইল ডে (১৩ আগস্ট), এবং ইলেকট্রনিকস ডে (১৪ আগস্ট)। সাথে রিয়েলমি, ইউনিলিভার হাইজিন, বাটা, এবং সেসা-এর মতো পার্টনারদের বিশেষ ব্র্যান্ড ডে-তে থাকছে এক্সক্লুসিভ ডিসকাউন্ট।

কেনাকাটায় বাড়তি সুবিধা দিতে দারাজ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে পার্টনারশিপ করেছে, যার মধ্যে রয়েছে বিকাশ, নগদ, সিটি ব্যাংক (ক্রেডিট ও ম্যাক্স ডেবিট কার্ড), ইস্টার্ন ব্যাংক, লংকাবাংলা ফাইন্যান্স, এসইবিএল, এবং প্রাইম ব্যাংক। এসব মাধ্যমে পেমেন্টে গ্রাহকরা ১২% পর্যন্ত ক্যাশব্যাক ও ডিসকাউন্ট সুবিধা পাবেন। ক্যাম্পেইনে ৩৯৯ টাকার বেশি অর্ডারে ফ্রি ডেলিভারি উপভোগ করা যাবে। পাশাপাশি, দারাজ চয়েস চ্যানেলে থাকছে ‘বাই ৪ গেট ফ্রি ডেলিভারি’ এবং ‘বাই ৫ গেট ১ আইটেম ফ্রি উইথ ফ্রি ডেলিভারি’-এর মতো বিশেষ অফার।

এই ক্যাম্পেইনের এক্সক্লুসিভ প্ল্যাটিনাম পার্টনার হিসেবে রয়েছে রেকিট, ম্যারিকো, এবং ইউনিলিভার। গোল্ড স্পনসর হিসেবে আছে লোটো ও ওরাইমো এবং সিলভার স্পনসর হিসেবে থাকছে নেসলে ও আবুল খায়ের গ্রুপ। ক্যাম্পেইনে ইলেকট্রনিকস, ফ্যাশন, গ্রোসারি, হেলথ অ্যান্ড বিউটি এবং হোম অ্যাপ্লায়েন্স সহ বিভিন্ন ক্যাটাগরির পণ্য থেকে গ্রাহকরা নিজেদের প্রয়োজনীয় সব কিছু খুঁজে নিতে পারবেন।



আইসিটি সংবাদ এর আরও খবর

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’ বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এআই হ্যাকাথন ২০২৬
দুই দশক ধরে বিশ্বের এক নম্বর টিভি ব্র্যান্ড স্যামস্যাং
জানুয়ারি-মার্চ প্রান্তিকে নগদের মাধ্যমে তিন হাজার কোটি টাকার বেশি সরকারি সহায়তা বিতরণ
চিকিৎসা ইন্টারন্যাশনাল এর সাথে রবির চুক্তি স্বাক্ষর
মাস্টারকার্ডের ‘স্পেন্ড অ্যান্ড উইন’ ক্যাম্পেইন বিজয়ীদের নাম ঘোষণা
রমণীর সাথে বাংলালিংকের অংশীদারিত্ব
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে টেলিনরের গ্রুপ সিইও এর সাক্ষাৎ
নেটওয়ার্ক প্রিমিয়ার লীগ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত
বাংলাদেশে টেকনোর নতুন স্মার্টফোন সিরিজ ‘স্পার্ক ৫০’
বাজারে অপো এ৬ এর নতুন ভ্যারিয়েন্ট