সর্বশেষ সংবাদ
ঢাকা, জুন ১২, ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘বিডিওএসএন টক’ এ তারিক আদনান মুন: গণিত অলিম্পিয়াড থেকে এআই সিস্টেমস- এক অনুপ্রেরণার যাত্রা
প্রথম পাতা » আইসিটি সংবাদ » ‘বিডিওএসএন টক’ এ তারিক আদনান মুন: গণিত অলিম্পিয়াড থেকে এআই সিস্টেমস- এক অনুপ্রেরণার যাত্রা
২৫২ বার পঠিত
বুধবার ● ৬ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘বিডিওএসএন টক’ এ তারিক আদনান মুন: গণিত অলিম্পিয়াড থেকে এআই সিস্টেমস- এক অনুপ্রেরণার যাত্রা

---আজকের দুনিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা কোনো দূরের গল্প নয়, বরং আমাদের প্রতিদিনের বাস্তবতা। এই বাস্তবতায় নেতৃত্ব দিতে হলে শুধু প্রযুক্তি জানলেই হবে না, জানতে হবে চিন্তা করতে, বিশ্লেষণ করতে, প্রশ্ন তুলতে। তারিক আদনান মুন মনে করিয়ে দিলেন যারা অঙ্ককে ভয় পায় না, যারা জিজ্ঞাসা করতে জানে, এবং সমস্যার ভেতরে প্রবেশ করার সাহস রাখে তারাই এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিজেদের পথ তৈরি করবে।

বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)-এর আয়োজন ‘বিডিওএসএন টক’ এর এবারের পর্বে অতিথি ছিলেন আন্তর্জাতিক অঙ্গনে স্বীকৃত প্রযুক্তি উদ্যোক্তা ও গবেষক তারিক আদনান মুন। আলোচনার বিষয়বস্তু ছিল, ‘এ পারসোনাল জার্নি ফর্ম ম্যাথ অলিম্পিয়াড টু এআই সিস্টেমস’ অর্থাৎ কিভাবে তারিক আদনান গনিত অলিম্পিয়াড থেকে শুরু করে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করে সফলতার শীর্ষে পৌঁছেছে সেই অনুপ্রেরণা। এছাড়াও আলোচনা করেছেন জাতীয় কৃত্রিম বুদ্ধিমত্তা নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়ন নিয়ে।

অনুষ্ঠানটি গত ৪ আগস্ট বিকেলে ঢাকায় বিশ্বসাহিত্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। এই সেশনে তারিক আদনান মুন তুলে ধরেন তাঁর জীবনের গল্প- কিশোর বয়সে গণিত অলিম্পিয়াডে অংশ নেওয়া থেকে শুরু করে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এআই ল্যাবে গবেষণা, ইবে, এবং গোল্ডম্যান স্যাকসের মতো প্রতিষ্ঠানে কাজ এবং পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করা প্রযুক্তি প্রতিষ্ঠান AlpineX-এর পুরো যাত্রার অভিজ্ঞতা।

AlpineX একটি উদীয়মান প্রযুক্তি প্রতিষ্ঠান, যা যেকোনো সমস্যার এআই-ভিত্তিক সমাধান তৈরি করে মূলত ফিনটেক, হেলথটেক এবং এডুটেক খাতে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বাজারে সফলভাবে তাদের প্রযুক্তি প্রয়োগ করছে। নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, ‘আমরা ছোট বেলায় যেভাবে অঙ্ক কষে খেলতাম, আজকের দিনে সেই একই অঙ্ক দিয়েই মেশিনকে চিন্তা করানো হয়। পার্থক্য শুধু মাধ্যমের কিন্তু যাত্রাটা শুরু হয় আগ্রহ আর জিজ্ঞাসা থেকেই।

এই সেশনে উপস্থিত ছিলেন বিডিওএসএন-এর সভাপতি মুনীর হাসান, বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও)-এর সমন্বয়কগণ, প্রযুক্তি ও শিক্ষাখাতের বিভিন্ন সংগঠনের প্রতিনিধিগণ।

এই আয়োজনটি বিডিওএসএন ও বিডিএআইও-এর যৌথ উদ্যোগে আয়োজন করা হয়।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
লাইকা-ক্যামেরাসহ ফ্ল্যাগশিপ ‘শাওমি ১৭টি’ উন্মোচন করল শাওমি
ফিনিক্সে ‘সিলিকন রিভার’ রোডশো
বায়োস্কোপ প্লাস এ দেখা যাবে ফিফা বিশ্বকাপ ২০২৬
ব্যবসায়িক কমপ্লায়েন্সে এআই যুক্ত করছে ডান অ্যান্ড ব্র্যাডস্ট্রিট ও অ্যান্থ্রোপিক
পছন্দের দলের জার্সি এখন ফুডপ্যান্ডায়, এক ঘণ্টারও কম সময়ে ডেলিভারি
বিকাশের মাধ্যমে ফিল্ড ফোর্সের পেমেন্ট দেবে গ্রামীণফোন
বিশ্বকাপ ভবিষ্যদ্বাণীতে পুরস্কার দিচ্ছে অনার
ইনফিনিক্সের ‘ফুটবল ফিয়েস্তা’ ক্যাম্পেইন
চাকরির ভুয়া ইমেইল দিয়ে ফিশিং আক্রমণ, সতর্ক করল ক্যাসপারস্কি
বিকাশে ওটিটি প্ল্যাটফর্ম সাবস্ক্রাইব সুবিধা