সর্বশেষ সংবাদ
ঢাকা, আগস্ট ১৮, ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনার বাজারে নিয়ে আসছে আই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন
প্রথম পাতা » আইসিটি সংবাদ » অনার বাজারে নিয়ে আসছে আই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন
২৭৩ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনার বাজারে নিয়ে আসছে আই সুবিধাসহ এক্স৭ডি স্মার্টফোন

---দেশের বাজারে নিজেদের নতুন স্মার্টফোন অনার এক্স৭ডি উন্মোচনের ঘোষণা দিয়েছে প্রযুক্তি প্রতিষ্ঠান অনার। অক্টোবর মাসের শুরুর দিকে বাজারে আসবে নতুন এ স্মার্টফোন।

আগ্রহী ক্রেতারা ৪-১১ অক্টোবর থেকে অনারের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে স্মার্টফোনটি অগ্রিম বুকিং দিতে পারবেন। অগ্রিম বুকিংয়ে উপহার হিসেবে পাওয়া যাবে অনারের ইয়ারবাডস।

ডিভাইসটিতে রয়েছে বিশেষ ‘ইনস্ট্যান্ট এআই বাটন’। ব্যবহারকারীদের সুবিধার্থে তৈরি এই বাটন দু’টি মোডে কাজ করবে। একবার ক্লিক করেই নির্দিষ্ট অ্যাপ চালু করা যাবে কিংবা ব্যাকগ্রাউন্ড ক্লিনিংয়ের মত কাজও সহজে করা যাবে। আবার একটু বেশিক্ষণ ধরে এ বাটনে ক্লিক করে রিয়েল-টাইম অনুবাদ ও কনটেন্ট তৈরির মত এআই ফিচার ব্যবহার করা যাবে।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারি। এর আইপি৬৫ রেটিং ডিভাইসটিকে পানি ও ধুলো প্রতিরোধী করে। এসজিএস প্রিমিয়াম পারফরমেন্স সার্টিফিকেশনও রয়েছে ফোনটির; ফলে, হাত থেকে পড়ে গেলেও স্মার্টফোনটি অনার এক্স৯সি এর মত সুরক্ষিত থাকবে।

নতুন অনার এক্স৭ডি (৮+৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি রম) এর বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ২২,৯৯৯ টাকা।



আর্কাইভ

ঢাবির কনফুসিয়াস ইনস্টিটিউট হবে হুয়াওয়ের আইসিটি একাডেমি
এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’
এআইনির্ভর হচ্ছে সাইবার হামলা, নিরাপত্তায়ও এআই ব্যবহারের পরামর্শ ক্যাসপারস্কির
নতুন জুয়েলারি ও অ্যাকসেসরিজ ক্যাটাগরি নিয়ে এলো সাজগোজ
তিন বিভাগে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের জাতীয় পর্ব অনুষ্ঠিত
এনএফসি সুবিধাসহ বাজারে হেলিও ৪৭
বিকাশে এখন আইডিএলসির এফডিআর খোলার সুযোগ
নগর পরিবহনের জট খুলবে এআইয়ের চার স্তরে: ড. লি চিয়ান
জাতীয় গ্রিডে হুয়াওয়ের নতুন ইনভার্টার ও ব্যাটারি স্টোরেজ
এআইয়ের অপব্যবহারে সাইবার হামলার নতুন ঝুঁকি: সফোসের প্রতিবেদন