বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০% পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা
চট্টগ্রামের সিকো অ্যারেনাতে ১০% পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা
চট্টগ্রামের সবচেয়ে বড় গেমিং ও স্পোর্টস এন্টারটেইনমেন্ট সেন্টার সিকো অ্যারেনার সঙ্গে কৌশলগত অংশীদারিত্বের ঘোষণা দিয়েছে দেশের ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি আজিয়াটা পিএলসি। এর মাধ্যমে সিকো অ্যারেনার সব গেম ও অ্যাকটিভিটিতে ১০ শতাংশ পর্যন্ত ছাড় পাবেন রবি এলিট গ্রাহকরা।
সম্প্রতি চট্টগ্রামে আয়োজিত এক অনুষ্ঠানে এ বিষয়ে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে রবি আজিয়াটা পিএলসি ও সিকো অ্যারেনা। এতে রবি আজিয়াটার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) মো. আশরাফুল কবির, ক্লাস্টার মার্কেট ডিরেক্টর (ইস্টার্ন ক্লাস্টার) ও সিনিয়র এরিয়া ম্যানেজার সত্যজিৎ চৌধুরী।
অনুষ্ঠানে সিকো গ্রুপের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক এ. এম. এম. সাইফুল ইসলাম চৌধুরী, পরিচালক ইশমাম চৌধুরী, মার্কেটিং বিভাগের প্রধান সাইফ বিন মান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় অবস্থিত সিকো অ্যারেনায় রয়েছে ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর), অ্যাডভেঞ্চার, লেজার ট্যাগ, গো-কার্টিং, ট্র্যাম্পোলিন পার্ক, বোলিং, আর্কেড গেম, শুটিং, আর্চারি, ফুটবল, ক্রিকেট ও ব্যাডমিন্টনসহ নানা ধরনের খেলা ও বিনোদনের ব্যবস্থা। একটি ইন-হাউস রেস্টুরেন্ট ছাড়াও কর্পোরেট ইভেন্টের জন্য আলাদা সুবিধা আছে এতে।





ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি