সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাঠাও ১০ বছরে: একসাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে
প্রথম পাতা » আইসিটি সংবাদ » পাঠাও ১০ বছরে: একসাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে
২০৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ৯ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাঠাও ১০ বছরে: একসাথে বেড়ে ওঠার প্রতিটি মুহূর্তে

---এই অক্টোবর, পাঠাও পাড়ি দিচ্ছে ১০ বছর। ২০১৫ সালে শুরু হওয়া যাত্রা আজ পরিণত হয়েছে দেশের প্রথম সুপার অ্যাপে, যা লাখো মানুষকে কানেক্ট করেছে, হাজারো মানুষকে স্বাবলম্বী করেছে এবং আমাদের যাতায়াত, খাওয়া, ডেলিভারি ও পেমেন্টের অভিজ্ঞতাকে বদলে দিয়েছে। ১০ বছর পর, পাঠাও এখন আর শুধু জীবনের অংশ নয়, এটি প্রতিদিনের লাইফস্টাইল।

গত দশকে পাঠাও ৩ লক্ষাধিক পাঠাও রাইডারস, ক্যাপ্টেনস, ফুডম্যান ও ডেলিভারি এজেন্টসকে ক্ষমতায়ন করেছে, ২ লক্ষ ব্যবসায়ীর সাথে পার্টনারশিপ গড়ে তুলেছে এবং ১ কোটি ইউজারকে আরও সহজ, দ্রুত ও স্মার্ট জীবনের সাথে কানেক্ট করেছে। ৫ লক্ষেরও বেশি মানুষের উপার্জনের সুযোগ তৈরি করে, পাঠাও বাংলাদেশের ডিজিটাল উন্নয়নের মূল কেন্দ্র হিসেবে কাজ করছে, মানুষকে এগিয়ে যেতে, উপার্জন করতে এবং একসাথে গ্রো করতে সহায়তা করছে। এই অর্জন দেশ পেরিয়ে পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও, ২০২৫ সালে পাঠাও ‘সুপারব্র্যান্ড’ অ্যাওয়ার্ড পেয়েছে ‘সুপার অ্যাপ’ বিভাগে। এছাড়াও, পাঠাও স্থান পেয়েছে ফ্রোবস এর ‘টপ হান্ড্রেড টু ওয়াচ ইন এশিয়া’ তালিকায়।

৯ অক্টোবর থেকে ৯ নভেম্বর পর্যন্ত পাঠাও-এর ‘টেন ইয়ারস অফ গ্রোয়িং উইথ ইউ’ সেলিব্রেশনে থাকছে দারুণ সব ডিসকাউন্ট, গেম এবং বিশাল গিভঅ্যাওয়ে। পাঠাও বাইক, কার, ফুড ও ইন্টারসিটি-তে থাকছে ১,৬০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট, আর পাঠাও পে-তে এক্সট্রা ৩০০ টাকা ক্যাশব্যাক।

ট্রেজার হান্ট এখন পাঠাও অ্যাপে লাইভ। টানা ২৮ দিনে প্রতিদিন থাকছে নতুন হিন্ট, লুকানো ট্রেজার আর ফোন দুইবার শেক করে ২০০ পাঠাও পয়েন্ট জেতার সুযোগ। প্রতি সপ্তাহে ১০ জন বিজয়ী পাবেন ওরাইমো বাংলাদেশের সৌজন্যে মোট ৫ লক্ষ টাকার পুরস্কার। সাপ্তাহিক পুরস্কার, গ্র্যান্ড সারপ্রাইজ আর চূড়ান্ত ট্রেজার হান্ট চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ অপেক্ষা করছে আপনার জন্য। যত বেশি খেলবেন, তত বেশি থাকবে জেতার সুযোগ।

সুযোগ থাকছে দশে ১০ কুইজে অংশ নিয়ে ১ লক্ষ টাকার রিওয়ার্ড জেতার। যা পাওয়া যাবে সোশ্যাল মিডিয়া, ইন-অ্যাপ কার্ড এবং অন-গ্রাউন্ড জোনে।

সবার প্রিয় মেইক এ উইস এবার ফিরে এসেছে উইস পাঠাও হিসেবে। এইবার পাঠাও পূরণ করবে ১০ জন ইউজার এবং ১০ জন পাঠাও হিরোর স্বপ্ন। সোশ্যাল মিডিয়া, কুরিয়ার হাব বা ইন-অ্যাপ কার্ডের মাধ্যমে শেয়ার করুন আপনার উইশ, আর নির্বাচিত হলে সেটা পূরণ হবে বিশেষ উইস ফুলফিলমেন্ট অনুষ্ঠানে।

উৎসবে থাকছে, বিশেষ গিভঅ্যাওয়ে আর শহরজুড়ে এক্সাইটিং অ্যাক্টিভেশন। এই মাসে প্রতিটি রাইড বা অর্ডারেই আছে আইফোন ১৭ প্রো জেতার সুযোগ।

এই অর্জন নিয়ে পাঠাও-এর সিইও ফাহিম আহমেদ বলেন, গত ১০ বছর ধরে পাঠাও বাংলাদেশের মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে, যাত্রায়, উপার্জনে এবং গ্রো করতে সাহায্য করছে। এই সাফল্য পাঠাও-এর প্রতিটি ইউজার, রাইডার, মার্চেন্ট ও পার্টনারের। আমরা যেমন গত ১০ বছর একসাথে গ্রো করেছি, তেমনি আগামী বছরগুলোতেও বাংলাদেশকে সাথে নিয়ে আরও এগিয়ে যেতে চাই।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল