বুধবার ● ২৪ আগস্ট ২০১১
প্রথম পাতা » বিজ্ঞান ও প্রযুক্তি » ১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল
১৩ বছরের কিশোরের বৃক্ষাকৃতি সৌর প্যানেল
![]()
সৌর প্যানেল সব সময় সমতল হতে হবে এমন কোনো কথা নেই। সম্প্রতি গাছ আকৃতির সৌর প্যানেল বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন ১৩ বছর বয়সী এক মার্কিন কিশোর। তিনি গাছের ডালের মতো করে একটি সৌর প্যানেল তৈরি করেছেন যা সমতল প্যানেলের চাইতে দ্বিগুণ আলো সংগ্রহ করতে পারে। খবর সিনেট-এর।সংবাদমাধ্যমটি জানিয়েছে, আইডান ড্রয়ার নামের ৭ গ্রেডের এক শিক্ষার্থী পিভিসি পাইকে গাছের ডালের আকৃতি দিয়ে এ সোলার প্যানেল তৈরি করেছেন।ড্রয়ার জানিয়েছেন, ‘আমি প্রথমে খেয়াল করেছিলাম গাছের ডাল ফিবোনাচ্চি সংখ্যাক্রম মেনে চলে। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ার জন্যই গাছের ডালগুলো এ সংখ্যা মেনে চলে।
আর এ বিষয়টি বুঝতে পেরেই আমি একটি সমতল সোলার প্যানেল এবং গাছের আকৃতির সোলার প্যানেল তৈরি করেছিলাম। সেখানে এক বছরের আলো সংগ্রহের হিসেবে সমতল প্যানেলকে পেছনে ফেলেছে গাছের আকৃতির এ প্যানেল।’
সংবাদমাধ্যমটি আরো জানিয়েছে, আইডান ড্রয়ার তার এ উদ্ভাবন বিষয়ে একটি গবেষণা পত্রও লিখেছে। তার লেখাটি আমেরিকান মিউজিয়াম অফ ন্যাচারাল হিস্ট্রি ইয়াং ন্যাচারালিস্ট অ্যাওয়ার্ড জিতেছে।
জানা গেছে, নিজের উদ্ভাবিত সৌর প্যানেলের জন্য পেটেন্ট আবেদনও করেছেন ড্রয়ার।





অ্যাপল-মিডিয়াটেককে টক্কর দিতে কোয়ালকমের চমকপ্রদ চিপ ঘোষণা
বাংলাদেশে খাদ্য সংরক্ষণে UV-C প্রযুক্তি: এক বৈপ্লবিক সম্ভাবনা
চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে এস্ট্রনট ক্যাম্প
শুক্র গ্রহে রয়েছে প্রাণ !
ডিএনএ বদলানোর যুগান্তকারী ‘ক্রিসপার-কাস-নাইন’
বিশ্বের শীর্ষ ১০ সুপারকম্পিউটার
কোয়ান্টাম কম্পিউটিং পাল্টে দেবে প্রযুক্তি দুনিয়া
বাতাসের বিষ দূর করবে বিজ্ঞানীদের নতুন আবিষ্কার
মৃত্যুঝুঁকির পূর্বাভাস দিতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা