সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » প্রিয় শশী
প্রথম পাতা » অনলাইন ভালোবাসা » প্রিয় শশী
৯৪৯ বার পঠিত
সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিয় শশী

প্রিয় শশী,
বসন্তের এমনই এক প্রথম প্রহরে শশী হয়ে আমার জীবনে এসেছিলে তুমি। এক অব্যক্ত ভাললাগা থেকে আমরা হারিয়ে যাই ভালাবাসার ভুবনে, দূর আকাশের নীল নীলিমার মাঝে। একে একে কেটে গেছে ছয়টি বছর। দীর্ঘ এই পথচলায় কতো স্বপ্ন দেখেছি আমরা। কল্পনার রঙ তুলি হাতে নিয়ে মনের মাধুরী মিশিয়ে বাহারি রঙে ফুটিয়ে তুলেছি তোমার আলপনা। কখনোবা ভাবনার শহরে একা হেটে চলেছি নিঃসঙ্গ রাতকে সঙ্গী করে। তবুও এই অবুঝ মনে সারাক্ষণ ছিল তোমারই বিচরন। আর তাইতো আজও আমার মনের আকাশে শুধুই তুমি। আমি স্বপ্ন দেখি তোমার মেহেদী আঁকা পায়ে নুপুর, হাতে কাচের লাল চুড়ি, কপালে লাল টিপ, চুলের বেণীতে রুপার কাঁটা, আর লাল টুকটুকে শাড়ি তোমার অঙ্গে জড়ানো। কারন এই জন্মে আমি দেখতে চাই চাঁদের দেশে নক্ষত্রের আলোযাপন উৎসব।
শশী, খুব ইচ্ছে করছে তোমার হাতে হাত রেখে বেড়িয়ে পড়ি জোসনার রূপালী আলোয় ঘেরা স্বর্গের রাজ্যের উদ্দেশ্যে। তাইতো অপেক্ষা শুধু অপেক্ষা হলুদে মোড়ানো চিরচেনা বসন্তের। বসন্তের সেই কাংখিত ঊষা লগ্নে আকাশের অনাদি তারকাকে সাক্ষী রেখে বলতে চাই শশী শুধু আমার, শুধুই আমার।
তোমারই ভ্যালেন্টাইন,
সাইফ

লিখেছেন-সাইফ

লেকচারার, স্কু্ল অব বিজনেস স্টাডিজ
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, বনানী, ঢাকা



পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল