সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ২৬ জুন ২০১৩
প্রথম পাতা » আলোচিত সংবাদ » অবশেষে ‘চুদুরবুদুর ডটকম’ বন্ধ হলো
প্রথম পাতা » আলোচিত সংবাদ » অবশেষে ‘চুদুরবুদুর ডটকম’ বন্ধ হলো
৮৯৪ বার পঠিত
বুধবার ● ২৬ জুন ২০১৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে ‘চুদুরবুদুর ডটকম’ বন্ধ হলো

অবশেষে ‘চুদুরবুদুর ডটকম’ বন্ধ হলোবন্ধ করে দেয়া হয়েছে ইন্টারন্যাটের কথিত সাইট ‘চুদুরবুদুর ডটকম’। বিরোধী দলের এক নারী সংসদ সদস্যের মুখে উচ্চারিত ‘চুদুরবুদুর’ শব্দ নিয়ে সংসদের অফিসিয়াল ওয়েবসাইটকে ব্যাঙ্গ করা ‘চুদুরবুদুর ডটকম’ নামে একটি সাইটের আবির্ভাব ঘটে কয়েকদিন আগে। chudurbudur.com এই ঠিকানায় ব্রাউজ করলেই সংসদের ওয়েবসাইট এবং এর সব কন্টেন্ট দেখা যাচ্ছিল। জাতীয় সংসদের ওয়েবসাইটের ঠিকানা parliament.gov.bd। কিন্তু আজ সকাল থেকে সেটি আর দেখা যাচ্ছে না। সংসদ সচিবালয়ের সচিব মাহফুজুর রহমান সকালে গণমাধ্যমকে বলেন, বিটিআরসির সহযোগিতা নিয়ে রাতেই ওয়েবসাইটটি ব্লক করে দেয়া হয়েছে। এখন আর ওই সাইটে ঢোকা যাচ্ছে না। উল্লেখ্য, গত ৯ই জুন সংসদে সম্পূরক বাজেটের ওপর আলোচনার সময় বিএনপির সংরক্ষিত আসনের সদস্য রেহানা আক্তার রানু তার বক্তব্যে ‘চুদুরবুদুর’ শব্দটি ব্যবহার করেন। তিনি ওই দিন তত্ত্বাবধায়ক সরকারের দাবি জানিয়ে বলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়া কোনো চুদুরবুদুর চইলত ন। এর চার দিনের মাথায় গত ১৩ শে জুন গোড্যাডি ডটকমের মাধ্যমে ‘চুদুরবুদুর ডটকম’ নিবন্ধন করা হয় দুই বছরের জন্য। সেখানে নিবন্ধকের নাম দেখানো হয় ‘বাংলাদেশ পার্লামেন্ট’। পাশাপাশি একটি ‘অস্তিত্বহীন’ মোবাইল নম্বরও সেখানে দেয়া হয়েছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি