শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০১৪
প্রথম পাতা » প্রধান সংবাদ » আইফোন-৬ পেতে ৫ দিন আগেই লাইন
আইফোন-৬ পেতে ৫ দিন আগেই লাইন
আগামী ৯ সেপ্টেম্বর বাজারে আসছে অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬। নতুন এ হ্যান্ডসেটে অ্যাপল নতুন কী প্রযুক্তি আনছে তা সবার আগে জানতে এরইমধ্যে ‘প্রতিযোগিতায়’ নেমে পড়েছেন প্রযুক্তিপ্রেমীরা।
এরই অংশ হিসেবে নিউইর্য়কের ফিফথ অ্যাভিনিউয়ের একটি বিক্রয় কেন্দ্রের সামনে ক্রেতাদের অপেক্ষা করতে দেখা গেছে। প্রযুক্তি বিনিয়োগকারী ডেন বেনটনের টুইট করা এ সংক্রান্ত একটি ছবি প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।
ছবিতে দেখা যায়, আইফোন-৬’র জন্য অপেক্ষা করার প্রত্যয়ে রাতযাপনের জন্য ওই স্টোরের সামনে চেয়ারের ওপর শুয়ে পড়েছেন কয়েকজন। গায়ে হলুদ রঙের কম্বল জড়ানো।
অ্যাপলের ওই স্টোরের এক কর্মকর্তার বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে সংবাদমাধ্যম।
৯ সেপ্টেম্বর হ্যান্ডসেটটি বাজারে ছাড়া হলেও পরীক্ষা-নিরীক্ষার দশদিন পর ক্রেতারা হ্যান্ডসেটটি হাতে পাবেন বলে আশা করা হচ্ছে।
সম্প্রতি রাশিয়ান ওয়েবসাইট রোজটেকড-এ আইফোনের একটি ছবি প্রকাশ করা হয়েছে। যা অ্যাপলের পরবর্তী হ্যান্ডসেট আইফোন-৬’র বলে ওয়েবসাইটে বলা হয়েছে।
৬৪-বিট এ৮ প্রসেসরের মাধ্যমে চলবে এ হ্যান্ডসেট। আর অপারেটিং সিস্টেমে থাকছে অ্যাপলের সর্বশেষ ভার্সন আইওএস৮। এছাড়া আরো নতুন নতুন প্রযুক্তি নিয়ে আসছে আইফোন-৬।
২০১২ সালের সেপ্টেম্বরে আইফোন-৫ বাজারে আনে অ্যাপল। এরপর ২০১৩ সালে সর্বশেষ আইফোন-৫এস ও ৫সি বাজারে আনে প্রতিষ্ঠানটি।






এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল