সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা (Home) » আইসিটি পড়াশোনা » শরীয়তপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত
প্রথম পাতা (Home) » আইসিটি পড়াশোনা » শরীয়তপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত
১৩৪৯ বার পঠিত
সোমবার ● ৬ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শরীয়তপুরে আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত

---প্রেস বিজ্ঞপ্তিঃ ৫ ফেব্রুয়ারী শরীয়তপুর সরকারি কলেজে শরীয়তপুর জেলার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) লিভারেজিং আইসিটি ফর গ্রোথ গভর্নেন্স (এলআইসটি) প্রকল্পের আইসিটি ক্যারিয়ার ক্যাম্প অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মনোয়ার হোসেন, শরীয়তপুর সরকারি কলেজের ইতিহাস বিভাগের সহযোগি অধ্যাপক মো: মিজানুর রহমান, এলআইসিটি প্রোজেক্টের কনসালটেন্ট শহীদুল ইসলাম, যশোর ওমেন ইন ডিজিটাল এর কমিউনিটি লিডার বাবলী বিশ্বাস, শরীয়তপুর সরকারি কলেজের উদ্ভিদবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মো: এমরান সরদার । এছাড়াও উক্ত কলেজের উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, সরকার ২০২১ সালের মধ্যে আইটি পেশাজীবির সংখ্যা বর্তমান সাত লাখ থেকে ২০ লাখে উন্নীত করতে চায়। এজন্য নানামূখী কার্যক্রম হাতে নিয়েছে। আইটি শিল্পের চাহিদা অনুযায়ী এলআইসিটি প্রকল্পের মাধ্যমে আইটিতে বিশ্বমানের প্রশিক্ষণের মাধ্যমে ৪৫ হাজার দক্ষ মানব সম্পদ গড়ে তুলছে। দেশব্যাপী অব্যহত রয়েছে প্রশিক্ষণ কার্যক্রম। এছাড়াও চলমান রয়েছে ‘লার্নিং অ্যান্ড আর্নিং ডেভেলপমেন্ট’ প্রকল্পের মাধ্যমে ৫৫ হাজার ফ্রিল্যান্সার তৈরির প্রশিক্ষণ। তাছাড়া বিসিসিতে অব্যাহতভাবে তথ্য প্রযুক্তির নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে।

শরীয়তপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো: মনোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, আইসিটি ডিভিশনের অধীনে এলআইসিটি প্রজেক্টের মাধ্যমে সারাদেশ ব্যাপী ছাত্র-ছাত্রীদের দ্বারপ্রান্তে যে ট্রেনিং-এর ব্যবস্থা করা হচ্ছে ছাত্র-ছাত্রীরা যেন তার সঠিক ব্যবহার নিশ্চিত করে। একই সাথে তরুণ সমাজকে আইটিতে তাদের ভবিষ্যত গড়ারও আহবান জানান। এলআইসিটি প্রোজেক্টের কনসালটেন্ট শহীদুল ইসলাম তার বক্তব্যে কলেজের শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষণ গ্রহণের জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ায় অবদান রাখতে হলে শিক্ষিত তরুণ-তরুণীদের তথ্যপ্রযুক্তিতে প্রশিক্ষিত হওয়া ছাড়া কোন বিকল্প নেই।

এলআইসিটি প্রোজেক্টের কনসালটেন্ট শহীদুল ইসলাম-এর সঞ্চালনায় প্যানেল আলোচনায় অন্যান্য বক্তারা আইটিতে অমিত সম্ভাবনার কথা তুলে ধরে দেশের শিক্ষিত তরুণ-তরুণীদের আইসিটিতে ক্যারিয়ার গড়ার আহ্বান জানান।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনলাইন কুইজে অংশ গ্রহণের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে থেকে একজন বিজয়ী শিক্ষার্থীকে ও অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে একজন শিক্ষার্থীকে উই মোবাইলের সৌজন্যে একটি করে স্মার্ট মোবাইলফোন পুরষ্কার হিসেবে প্রদান করা হয়।



আইসিটি পড়াশোনা এর আরও খবর

শিক্ষার্থীদের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ শিক্ষার্থীদের জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে বিনামূল্যে পাইথন শেখার সুযোগ
আইএসডির কার্নেগি মেলন রোবোটিকস ট্রেনিং প্রোগ্রামে ভর্তির নিবন্ধন শুরু আইএসডির কার্নেগি মেলন রোবোটিকস ট্রেনিং প্রোগ্রামে ভর্তির নিবন্ধন শুরু
বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’ বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা রচিত উপন্যাস ‘যুবক যেখানে যেমন’
বিডিকলিং একাডেমিতে নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স বিডিকলিং একাডেমিতে নারীদের জন্য ‘অ্যাডভান্স ফটোশপ’ কোর্স
ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও ড্যাফোডিল কম্পিউটার্স লিমিটেডের মধ্যে চুক্তি
নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টেম স্কলারশিপ নারীদের জন্য ব্রিটিশ কাউন্সিলের স্টেম স্কলারশিপ
আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি আইডিপি এডুকেশনের সঙ্গে গ্রামীণফোনের চুক্তি
ব্রিটিশ কাউন্সিলের স্কুলস নাও সম্মেলন অনুষ্ঠিত ব্রিটিশ কাউন্সিলের স্কুলস নাও সম্মেলন অনুষ্ঠিত
ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক ট্যালেন্ট হান্টের মাধ্যমে মেধাবীদের জন্য দেশে বিশ্বমানের শিক্ষার পরিবেশ নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী পলক
বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’ বই মেলায় আলতামিশ নাবিল এর ‘কন্টেন্ট রাইটিং এর মহারাজা’

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের