সোমবার ● ১১ ফেব্রুয়ারী ২০১৯
প্রথম পাতা » টিপ্স-এন্ড-ট্রিক্স » দেখে নিন আপনার NID কার্ড দিয়ে কতোগুলা সিম নিবন্ধিত
দেখে নিন আপনার NID কার্ড দিয়ে কতোগুলা সিম নিবন্ধিত
অনেক মোবাইল ব্যবহারকারী এখনও জানেন না তার নামে (জাতীয় পরিচয়পত্রের নম্বরের বিপরীতে) কয়টি সিম (সংশ্লিষ্ট মোবাইলফোন অপারেটরের) রেজিস্ট্রেশন হয়েছে।
১ টি ন্যাশনাল আইডি (NID) কার্ড দিয়ে ১৫ টি সিম নিবন্ধন করা যাবে।একটি এনআইডির বিপরীতে রেজিস্ট্রেশনকৃত মোবাইল সিমের সংখ্যা ঘরে বসেই জানা যাবে। জানতে হলে মোবাইলফোন থেকে নির্দিষ্ট একটি কোড ডায়াল করতে হবে। তবে এজন্য আপনার জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) শেষ চারটি সংখ্যা জানা থাকতে হবে। কোনো চার্জ কাটবে না।
আসুন, জেনে নেওয়া যাক কিভাবে এবং কোন নম্বরে এসএমএস বা ডায়াল করতে হবে-
প্রথমে আপনার মোবাইলের কল অপশনে গিয়ে *16001# লিখে ডায়াল করুন। সঙ্গে সঙ্গে আপনার এনআইডির শেষ চারটি ডিজিট লিখতে বলবে। আপনি আপনার জাতীয় পরিচয় পত্রের শেষ চারটি সংখ্যা চাপুন। কিছুক্ষণ পর একটি মেসেজ আসবে। সেখানে আপনার নামে প্রিপেইড ও পোস্ট পেইড কোন কম্পানির কতগুলো সিম আছে সব দেখাবে।





টেক টিপসঃ ল্যাপটপের আয়ু বাড়ান
এবার উচ্চারণ শিখুন গুগলে!
টেক টিপ্সঃ উইন্ডোজের বিনামূল্যের কিছু সফটওয়্যার
হোয়াটসঅ্যাপে অপরিচিত নম্বর থেকে ভিডিও কলে সাবধান
টেক টিপসঃ ওয়েবসাইট কী এবং কীভাবে হয়?
সাবধান থাকুন ফেসবুকে ১০ প্রতারক থেকে
ফ্রি সফটওয়্যারের ভান্ডার
ফ্রিল্যান্সিংয়ে সফল হওয়ার পূর্ণাঙ্গ গাইডলাইন
অনলাইন গেমে সচেতনতা
স্মার্টফোনে ভালো পারফরম্যান্স পেতে করনীয়