সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ১২, ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে এ্যামাজন
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে এ্যামাজন
১৫৬৭ বার পঠিত
রবিবার ● ৭ এপ্রিল ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে এ্যামাজন

 দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে এ্যামাজন

দ্রুতগতির ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ দিতে তিন হাজারের বেশি স্যাটেলাইটের নেটওয়ার্ক বানাতে যাচ্ছে এ্যামাজন। ‘প্রজেক্ট কুইপার’-এর আওতায় এই সেবা চালু করা হবে বলে বৃহস্পতিবার নিশ্চিত করেছে ই-কমার্স জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। খবর ওয়েবসাইটের।

পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে স্যাটেলাইটগুলো ছাড়া হবে। এতে বিশ্বের যেসব অঞ্চলের মানুষ ব্রডব্যান্ড ইন্টারনেটের মৌলিক এ্যাকসেসও পায় না তারা কম বাধায় দ্রুতগতির ব্রডব্যান্ড সংযোগ পাবেন। আগের মাসেই ইউনাইটেড নেশন’স ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়নে প্রকল্পের বিস্তারিত জানিয়ে নথি জমা দিয়েছে এ্যামাজন। এই স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পে ইলন মাস্কের স্পেসএক্স এবং এয়ারবাসের ওয়ানওয়েবের সঙ্গেও জোরালো প্রতিদ্বন্দ্বিতা করতে হবে এ্যামাজনকে।

ইতোমধ্যেই চলতি বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম ছয়টি স্যাটেলাইট কক্ষপথে পাঠিয়েছে ওয়ানওয়েব। প্রথাগত যোগাযোগ স্যাটেলাইটের বদলে পৃথিবীর নিকটবর্তী কক্ষপথে শত শত বা হাজারো ক্ষুদ্র স্যাটেলাইট দিয়ে ডেটা নেটওয়ার্ক তৈরির লক্ষ্যে কাজ করছে স্পেসএক্স, লিওস্যাট এন্টারপ্রাইজ এবং কানাডার টেলিস্যাট। লেজার প্রযুক্তি এবং কম্পিউটার চিপ উন্নত হওয়ায় এটি সম্ভব হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। স্যাটেলাইট গুচ্ছের মধ্যে কিছু সংখ্যক স্যাটেলাইট উৎক্ষেপণ করতে চলতি বছরের শুরুতে কানাডার টেলিস্যাটের সঙ্গে চুক্তি করেছে এ্যামাজন প্রধান জেফ বেজোসের রকেট প্রতিষ্ঠান ব্লু অরিজিনও।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
এক প্ল্যাটফর্মে একাধিক এআই মডেল ব্যবহারের সুযোগ দিচ্ছে গ্রামীণফোন
৩,৯০০ টাকা মাসিক কিস্তিতে ভিভো ভি৮০ লাইট
১৪ কোটি গ্রাহকের মাইলফলকে সিম্ফনি
১৭ সেপ্টেম্বর ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক সিকিউরিটি ও সেফটি এক্সপো
৪৫ ওয়াট ফাস্ট চার্জিং ও রিভার্স চার্জিংয়ে রিয়েলমি সি১০০এক্স
২ বছরের ওয়ারেন্টিসহ দেশে রেডমি নোট ১৭ সিরিজ
সাধারণ মুহূর্তে অসাধারণ কিছু পাওয়াই ফটোগ্রাফি: অপো
এক সাবস্ক্রিপশনে একাধিক এআই ব্যবহারের সুযোগ দিচ্ছে রবি
ঢাকায় বসছে আইআরও বাংলাদেশ ওপেনের জাতীয় পর্ব
আন্তর্জাতিক জুনিয়র বিজ্ঞান অলিম্পিয়াডে বাংলাদেশের ৬ সদস্যের দল