সর্বশেষ সংবাদ
ঢাকা, নভেম্বর ১২, ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা (Home) » আইসিটি বিশ্ব » ক্রিপ্টোকারেন্সি আনবে না অ্যাপল
প্রথম পাতা (Home) » আইসিটি বিশ্ব » ক্রিপ্টোকারেন্সি আনবে না অ্যাপল
১১৭৩ বার পঠিত
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ক্রিপ্টোকারেন্সি আনবে না অ্যাপল

---
প্রতিষ্ঠান হিসেবে অ্যাপলের কখনও ডিজিটাল মুদ্রা ক্রিপ্টোকারেন্সি আনার কোনো পরিকল্পনা নেই বলে জানান প্রধান নির্বাহী টিম কুক। তিনি ফ্রান্সের অর্থনীতিবিষয়ক পত্রিকা ইকোসকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা জানান। সামনের বছরেই ডিজিটাল মুদ্রা হিসেবে ক্রিপ্টোকারেন্সি ‘লিব্রা’ আনার কথা জানিয়েছে ফেইসবুক। টিম কুক বলেন, একটি কোম্পানি প্রাইভেট গ্রুপ করে সেটা থেকে প্রতিযোগিতা করার জন্য নতুন মুদ্রা আনার পক্ষে নই আমি। সেটা হোক ডিজিটাল মুদ্রা। কোনো প্রাইভেট কোম্পানির এ প্রক্রিয়ায় ক্ষমতা অর্জন করার লালসা ত্যাগ করা উচিত। সাক্ষাৎকারে কুক জানান, মদ্রা বিষয়টি নিজ নিজ রাষ্ট্রের ওপরই ছেড়ে দেওয়া উচিত। সেখানে প্রাইভেট কোম্পানির চোখ দেওয়া উচিত হবে না। ফেইসবুক তাদের ক্রিপ্টোকারেন্সির উন্নয়নে ২৭টি প্রতিষ্ঠানের সমন্বয়ে একটি সংগঠন তৈরি করেছে। যারা এটিকে নন-প্রফিটেবল হিসেবে পরিচালনা করার কথা জানিয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, লিব্রাকে ভিসা, মাস্টারকার্ডসহ আরও কিছু প্রতিষ্ঠানকে ফিন্যান্সিয়াল পার্টনার হিসেবে তাদের নেটওয়ার্কে যুক্ত করার কথা জানিয়েছে। তবে ফেইসবুকের সম্প্রতি যে আচরণ তাতে করে লিব্রা কতোটা নিরাপদ হবে সেটি নিয়ে সন্ধিহান টিম কুক।

যুক্তরাষ্ট্রের আইন প্রণেতা সম্প্রতি ফেইসবুকের প্রতি আক্রমণাত্মক সুরে বলেছেন, ফেইসবুক দিনকে দিন ভয়ংকর হয়ে উঠছে। তবে কুকের ভাষ্য, অর্থ ব্যবস্থা হচ্ছে কোনো রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার মতো, যা রাষ্ট্রের হাতেই রাখতে হবে।
অ্যাপলের এ প্রধান নির্বাহী বলেন, এটা রাষ্ট্রের হার্টের মতো। রাষ্ট্রের সাধারণের প্রতি বেশকিছু দায়িত্ব থাকে। কিন্তু আমাদের প্রতিনিধিরা তো সেই দায়িত্ব আর পালন করতে পারবে না। তাহলে কীভাবে নিয়ন্ত্রণ হবে রাষ্ট্র? এর আর্থিক ব্যবস্থা তো সুরক্ষিত না-ও থাকতে পারে।
কুক মনে করেন, ইন্টারনেটের ফলে আমরা অনেক ইতিবাচক বিষয় পেয়েছি। কিন্তু সেখানে ভুয়া সংবাদ আমাদের জন্য খারাপ দিক। গণতান্ত্রকে ভালোবেসে আমাদের সত্য-মিথ্যার ফারাক বের করতে হবে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
নাসার অ্যাস্ট্রো ক্যাম্পের কমিউনিটি পার্টনার হলো বাংলাদেশের স্পেস ইনোভেশন ক্যাম্প
গ্রামীণফোনের ফিউচারমেকার্সের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
দীর্ঘস্থায়ী ব্যাটারি ও ইতালীয় নকশায় ইনফিনিক্স নোট ৬০ প্রো ৫জি
বাংলালিংকের নতুন চিফ পিপল অফিসার সৈয়দ তানভির হুসাইন
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ প্যাক চালু করল রবি
ডিজিটাল লেনদেনের অভ্যস্ততা ও প্রভাব নিয়ে গবেষণা করবে বিকাশ-ইউআইইউ
বাংলাদেশে ভিভোর নতুন স্মার্টফোন ভি৮০ উন্মোচন
দক্ষতা উন্নয়ন ও গবেষণায় একসঙ্গে কাজ করবে বাক্কো-ব্র্যাক
থ্যালাসেমিয়া রোগীদের সহায়তায় রবির রক্তদান কর্মসূচি
ভিসার নথি যাচাইয়ে ডিজিটাল সিল ব্যবহারের প্রস্তাব আরভিএলের