সর্বশেষ সংবাদ
ঢাকা, সেপ্টেম্বর ৭, ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মোবাইলে কল অব ডিউটির আয় ২০ লাখ ডলার
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » মোবাইলে কল অব ডিউটির আয় ২০ লাখ ডলার
৯৮৮ বার পঠিত
বুধবার ● ৯ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোবাইলে কল অব ডিউটির আয় ২০ লাখ ডলার

---
শুটিং গেইম কল অব ডিউটি মোবাইল প্ল্যাটফর্মের জন্য অফিশিয়ালভাবে রিলিজ হয়েছে ১ অক্টোবর। এরই মধ্যে মোবাইল প্ল্যাটফর্ম থেকে গেইমটি আয় করেছে ২০ লাখ ডলার। এখন পর্যন্ত মোবাইলে গেইমটি ইনস্টল করা হয়েছে ২ কোটি বার। এক টুইট পোস্টে এসব তথ্য জানিয়েছে মোবাইল অ্যাপের বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান সেন্সর টাওয়ার।

গেইমটি সবার আগে কানাডা ও অস্ট্রেলিয়ার গেইমারদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর গত সপ্তাহের মঙ্গলবার থেকে গেইমটি মোবাইল সংস্করণে সারা বিশ্বেই পাওয়া যাচ্ছে।
কল অব ডিউটি মোবাইল হলো ফ্রি-টু-প্লে গেইম। প্লেয়াররা বিনামূল্যে মোবাইল সংস্করণটি ডাউনলোড করতে ও খেলতে পারবেন।

গেইমটি ইনস্টলের দিক দিয়ে সবার আগে আছে ভারত। নবম স্থানে আছে যুক্তরাষ্ট্র। অ্যাক্টিভিশনের পরিবেশনায় গেইমটি তৈরি করেছে ইনফিনিটি ওয়ার্ড।
প্রতিষ্ঠানটি জানিয়েছে, সবকিছু ঠিক থাকলে পিএস৪, এক্সবক্স ওয়ান ও পিসির জন্য গেইমটি বাজারে আসবে এ বছরের ৪ নভেম্বর।
অ্যান্ড্রয়েড সংস্করণে গেইমটি খেলতে হলে মোবাইলে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৫.১ হতে হবে ও র‌্যাম থাকতে হবে ২ গিগাবাইট। আর আইওএসের ক্ষেত্রে আইফোন ৬ থেকে আইফোন ১১ যে কোনো সংস্করণে খেলা যাবে। তবে থাকতে হবে আইওএস ৯ সংস্করণ।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
বিটিআরসি চেয়ারম্যানের সঙ্গে গুগল প্রতিনিধির সাক্ষাৎ
বরিশালে আইএসপিএবির আঞ্চলিক উপকমিটি গঠন
ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডসে রবির পাঁচ পুরস্কার
টুইম্বল ইয়ুথ কানেক্ট সামিট ও জুনিয়র স্টার্টআপ চ্যালেঞ্জের গালা ডে অনুষ্ঠিত
শিক্ষাপ্রতিষ্ঠানে ৮৫ শতাংশ র‌্যানসমওয়্যার হামলা পরিচয়ভিত্তিক: সফোস
দেশে ভিভো ভি৮০ লাইট ফাইভজি
বিকাশে একাদশ ও কারিগরি ভর্তির ফি দেওয়া যাচ্ছে, থাকছে ৫০ টাকা ছাড়
বাজারে প্যান্থার লেক প্রসেসরযুক্ত লেনোভোর নতুন এআই ল্যাপটপ
বাংলালিংকে ‘এথিকস অ্যান্ড কমপ্লায়েন্স উইক’
দৈনন্দিন ব্যবহারে স্থায়িত্বে জোর ইনফিনিক্সের হট ৭০ প্রো ৫জি