সর্বশেষ সংবাদ
ঢাকা, মে ১৯, ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার ফেসবুক নজর দিচ্ছে স্বাস্থ্য তথ্যে
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » এবার ফেসবুক নজর দিচ্ছে স্বাস্থ্য তথ্যে
১০৯৬ বার পঠিত
বুধবার ● ৩০ অক্টোবর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এবার ফেসবুক নজর দিচ্ছে স্বাস্থ্য তথ্যে

---

চিকিৎসকের সঙ্গে দেখা করা দরকার? মনে করিয়ে দেবে ফেসবুক। স্বাস্থ্য খাতে উপযোগী নানা ফিচার আনছে সামাজিক যোগাযোগের মাধ্যমটি। এর মাধ্যমে স্বাস্থ্য খাতেও নিজেদের কার্যক্রম শুরু করতে যাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ। ‘প্রিভেনটেটিভ হেলথ’ বা স্বাস্থ্য প্রতিরোধক ব্যবস্থা হিসেবে ফেসবুকে যেসব ফিচার আসবে, এতে ব্যক্তিগত স্বাস্থ্যের বিভিন্ন তথ্য সংরক্ষণ করার সুবিধা থাকবে।

তবে ফেসবুকের এ পদক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। প্রাইভেসি লঙ্ঘন ও ব্যক্তিগত তথ্য সুরক্ষা নিয়ে সমালোচনার মুখে পড়া ফেসবুকের হাতে ব্যক্তিগত স্বাস্থ্যের তথ্য কতটুকু নিরাপদ থাকবে, তা নিয়ে উদ্বেগ রয়েছে।

ফেসবুক ঘোষণা দিয়েছে যে তাদের প্ল্যাটফর্মে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার স্বাস্থ্য পরামর্শ ও স্বাস্থ্য পরীক্ষার বিষয়টি মনে করিয়ে দেওয়ার বিষয়গুলো যুক্ত করবে। তবে ফেসবুক দাবি করেছে, রোগীর পরীক্ষার ফল বা রেকর্ড তারা কারও সঙ্গে বিনিময় করবে না। এতে ফেসবুকে স্বাস্থ্য তথ্য ঘিরে উদ্বেগ কমবে।

মানুষের স্বাস্থ্যগত তথ্য পেতে ফেসবুকের পাশাপাশি অন্যান্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর আগ্রহ চোখে পড়ার মতো। ইতিমধ্যে অ্যাপল তাদের হেলথ অ্যাপ চালু করেছে। আমাজন অ্যালেক্সার জন্য চিকিৎসা দক্ষতা যুক্ত করেছে। গুগলও সম্প্রতি ফিটবিট নামের একটি প্রতিষ্ঠানকে কেনার আগ্রহ দেখিয়েছে।

ফেসবুকের স্বাস্থ্যগত ফিচার নিয়ে দীর্ঘদিন ধরেই গুঞ্জন ছিল। তবে কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির পর ফেসবুক এ ধরনের উদ্যোগ থামিয়ে দিয়েছিল। এখন ফেসবুক আবার নতুন করে স্বাস্থ্যগত তথ্য নিয়ে কাজ শুরু করেছে।



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডিডিআইএক্সপো-২০২৬: পিসি ব্যাটেলস সিজন-৩ এর পুরস্কার বিতরণ
গার্ডিয়ান ইন্স্যুরেন্সের সাথে ফাইবার অ্যাট হোমের চুক্তি
কোরবানির ঈদে অনলাইন কেনাকাটায় ‘স্বপ্ন’ এর মেগা অফার
কৃষককার্ড কর্মসূচিতে সুরক্ষিত সংযোগ দিচ্ছে এক্সেনটেক
বাংলাদেশের বাজারে বিওয়াইডির নতুন তিনটি মডেল উন্মোচন
বার্জার ডিলার ও পেইন্টারদের জন্য নতুন কো-ব্র্যান্ডেড ডেবিট ও প্রিপেইড কার্ড চালু
স্যামসাং ও এসকোয়্যারের ইলেকট্রনিক্সের অংশীদারিত্ব
ঈদ কেনাকাটায় বিকাশ পেমেন্টে ছাড় ও ক্যাশব্যাক
ঈদে ‘নগদ’ কেনাকাটায় ক্যাশব্যাক
লেনোভো পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৫-২৬ অর্জন করলো গ্লোবাল ব্র্যান্ড পিএলসি