সর্বশেষ সংবাদ
ঢাকা, জুলাই ১০, ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩
ICT NEWS (আইসিটি নিউজ) | Online Newspaper of Bangladesh |
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গুগল ক্রোমে নিরাপত্তা–ত্রুটি, হালনাগাদের পরামর্শ
প্রথম পাতা » আইসিটি বিশ্ব » গুগল ক্রোমে নিরাপত্তা–ত্রুটি, হালনাগাদের পরামর্শ
১০৫৭ বার পঠিত
মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০১৯
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গুগল ক্রোমে নিরাপত্তা–ত্রুটি, হালনাগাদের পরামর্শ

---
গুগলের ওয়েব ব্রাউজার ক্রোমের নিরাপত্তাব্যবস্থায় নতুন ত্রুটি পাওয়া গেছে। এ ব্যাপারে ক্রোম ব্যবহারকারীদের উদ্দেশ্যে সতর্কতা জারি করেছে গুগলের প্রকৌশলীরা।
গত মাসের শেষদিকে নিরাপত্তাব্যবস্থায় ওই দুই ত্রুটি সম্পর্কে তথ্য প্রকাশ করে গুগল। এর একটিতে ‘জিরো ডে এক্সপ্লয়েট’ বিদ্যমান বলে নিশ্চিত করে তারা। জিরো ডে এক্সপ্লয়েট হলো কেউ যখন নিরাপত্তাব্যবস্থায় ত্রুটি খুঁজে বের করে এবং যার মাধ্যমে সাইবার আক্রমণ চালানোর সুযোগ তৈরি হয়।

এই সমস্যার সমাধানে প্রত্যেক ক্রোম ব্যবহারকারীর জন্য নিরাপত্তা হালনাগাদ প্রকাশ করেছে গুগল। আগামী কয়েক দিনের মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে তা ইনস্টল হবে। আর না হলে ক্রোমের মেনু বার থেকে ‘অ্যাবাউট গুগল ক্রোম’ অংশে গিয়ে হালনাগাদ করে নিতে পারবেন।
এ ব্যাপারে যুক্তরাষ্ট্রের সাইবার সিকিউরিটি অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, ক্রোমের এই সংস্করণে কিছু ত্রুটি পাওয়া গেছে, যেখানে অপরাধীরা দুর্বল নিরাপত্তাব্যবস্থার সুযোগ নিয়ে সাইবার আক্রমণ চালাতে পারে।

যদিও নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ত্রুটিগুলো সম্বন্ধে বেশি কিছু জানায়নি গুগল। সতর্কবার্তায় গুগল জানায়, ত্রুটি সম্পর্কে যাবতীয় তথ্য গোপন রাখা হবে, যতক্ষণ না পর্যন্ত বেশির ভাগ ব্যবহারকারী ক্রোম হালনাগাদ করে নিচ্ছেন।

গুগলের এই নিরাপত্তা-ত্রুটি খুঁজে বের করেন সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কির দুই গবেষক অ্যানটন ইভানভ এবং অ্যালেক্সেই কুলায়েভ। সূত্র: ম্যাশেবল



আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)
ডেটা শেষ হলেও ইনস্টাগ্রাম ব্যবহার করা যাবে, নতুন সুবিধা আনল গ্রামীণফোন
বাংলাদেশে এইচএমডি মোবাইলের যাত্রা শুরু, প্রথম পণ্য ‘এইচএমডি ১০১’
বাংলাদেশে তিন মাসে ১ কোটি ৩২ লাখ ভিডিও সরিয়েছে টিকটক
বাংলাদেশের বাজারে ৮১০০ এমএএইচ ব্যাটারির ভিভো ওয়াই৫০০ স্মার্টফোন উন্মোচন
সিলেটে উবারের যাত্রা শুরু
মানব পাচারের শিকার ব্যক্তিদের ক্ষমতায়নে উইনরকের সঙ্গে বাংলালিংকের অংশীদারত্ব
সিসকোর ‘পার্টনার অব দ্য ইয়ার’ স্বীকৃতি পেল এক্সপ্রেস সিস্টেমস
গ্রামীণফোনের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করল বাংলাদেশ আনসার ও ভিডিপি
এপেক্সে বিকাশ পেমেন্টে উপহার ও ছাড়ের অফার
ঢাকায় প্রথমবার ‘মুডলমুট’, এআইনির্ভর শিক্ষা ও কর্মক্ষেত্রের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক সম্মেলন ১১ জুলাই